ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামালকে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোল‘র শুভেচ্ছা পাবনাতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার আজ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ৩৭৫৬৭ নারী ঈশ্বরদীতে শিশু শিক্ষার্থীদের কন্ঠে ক্বিরাত প্রতিযোগিতা হাবিবুর রহমান হাবিবের মূল্যায়নের যৌক্তিকতা দেখিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ – অলিদ বিন সিদ্দিক তালুকদার পাবনায় ১০ দিনব্যাপী অনুষ্ঠিত হবে বইমেলা, চলছে প্রস্তুতিমূলক আলোচনা ফ্যাসিস্ট সরকারের রুয়েট ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ চৌধুরী ভারমুক্ত হওয়ার পথে ভারতকে তেল কেনায় সাময়িক ছাড় দিলো যুক্তরাষ্ট্র

ঈশ্বরদীতে জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ

ঈশ্বরদী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভুগি পরিবার। এ ঘটনায় পাবনা আদালতে চাঁদাবাজির মামলা ও ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শহরের বকুলের মোড় এলাকার পরিবারের বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির বিস্তারিত বিবরণ লিখিতভাবে তুলে ধরেন ভুক্তভোগী আসমাউল হুসনা।

তিনি বলেন, বাবার মৃত্যুর পর উত্তরাধিকার সুত্রে পাওয়া উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইলের কলাপাড়া গ্রামের তিন শতক জমি আমরা তিন বোন ও মায়ের নামে খারিজ করার পর নিয়মিত খাজনা পরিশোধ করে আসি। পরবর্তী টাকার প্রয়োজনে সকল ওয়ারিশের সম্মতিতে গ্রামের একজনের কাছে এ জমি বিক্রয় করা হয়।

আসমাউল হুসনা সংবাদ সম্মেলনে বলেন, গত বছরের ১৯ অক্টোবর ক্রেতাকে জমি বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। গ্রামের গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে আমিন জমি মাপা শুরু করলে ওই গ্রামের সন্ত্রাসী হান্নান, বুলবুল, মনি, তুহিনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তারা এই জমি নিজেদের দখলে রাখার জন্য ও মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে আমাদের হুমকি দিয়ে আসছে। তাদের হুমকিতে আমরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।প্রশাসনের কাছে এর প্রতিকারের দাবি জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, জমি দখলে নেওয়ার চেষ্টা, চাঁদা দাবি ও হুমকির প্রতিবাদে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। পরে আসামীরা আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আমাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও মামলা প্রত্যাহার এবং প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, আসামীরা জামিনে মুক্ত হয়ে গত ১০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঘইল সাঁকোর নিকট আমাকে এবং মামলার স্বাক্ষী একেএম শামসুদ্দিন সুজনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মামলা প্রত্যাহার ও প্রাণনাশের হুমকি দেন। তাই আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। আমরা নিরাপত্তা চাই এবং বিচার দাবি করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ

আপডেট সময় : ০৮:৩৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬