ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের সঠিক পদক্ষেপে বদলে যাবে উন্নয়নের গতি ধারা : মোহাম্মদ ওয়াহিদ হোসেন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরের ৮ ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নাজনীন মুন্নির টকশো বাণিজ্যে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল রাজনৈতিক আশ্রয় না পেয়ে দেশে ফিরলেন নাজনীন মুন্নি

ভারতে যুদ্ধবিমানসহ ৩ উড়োজাহাজ বিধ্বস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ১১৭ বার পড়া হয়েছে

এফএনএস
ভারতের দুই রাজ্যে কিছু সমযের ব্যবধানে বিধ্বস্ত হয়েছে তিনটি উড়োজাহাজ। রাজস্থানে একটি চার্টার্ড ফ্লাইট, মধ্য প্রদেশের মোরেনাতে ভারতীয় বিমানবাহিনীর সুখোই-৩০ ও মিরাজ ২০০০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুই জায়গাতেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। এই তিনটি দুর্ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার সকালে মধ্য প্রদেশের গোয়ালিয়র এয়ারবেস থেকে সুখোই-৩০ ও মিরাজ ২০০০ এই দুটি যুদ্ধবিমান আকাশে ওড়ার কিছুক্ষণ পরই মোরেনার কাছে দুটি উড়োজাহাজ ভেঙে পড়ে। পাইলটদের এখনও খোঁজ পাওয়া জায়নি। ভারতীয় বিমানবাহিনীর চলমান প্রদর্শনী আপাতত বন্ধ রাখা হয়েছে। ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। উড়োজাহাজ দুটির ব্ল্যাকবক্সের খোঁজ করা হচ্ছে। ব্ল্যাকবক্সের খোঁজ পাওয়া গেলেই দুর্ঘটনার আসল কারণ জানা যাবে। বিবৃতিতে আরও বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে প্রদর্শনী শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শৈত্যপ্রবাহের কারণে দেরিতে শুরু হয়। সুখোই উড়োজাহাজটি সকালে সাড়ে ৯টায় প্রথমবার প্রদর্শনীতে আকাশে উড়ে। এরপরে বিমানটি অবতরণও করে। পরে ১১টা ১৫ মিনিট নাগাদ আবার উড়া শুরু করে বিমান, এরপরই ভেঙে পড়ে। সুখোই উড়োজাহাজে দু’জন পাইলট ছিলেন বলে জানা গেছে। ভেঙে পড়া আরেকটি উড়োজাহাজ মিরাজ-২০০০। এটি প্রথমবার প্রদর্শনী শুরু করার পরই ভেঙে পড়ে। মিরাজ-২০০০ যুদ্ধবিমানে একজন পাইলট ছিলেন। তারও কোনো খোঁজ মিলছে না। ভেঙে পড়া দুটি বিমানের মধ্যে মাত্র পাঁচশো মিটার দূরত্ব ছিল। উড়োজাহাজ দুটির মুখোমুখি সংঘর্ষ হয়েছে নাকি অন্য় কোনো কারণে ভেঙে পড়েছে, তা এখনও জানা যায়নি। অন্য়দিকে, রাজস্থানের ভরতপুরের নাগলা দিদা এলাকায় একটি চার্টার্ড ফ্লাইট ভেঙে পড়ে গতকাল শনিবার সকালে। স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা। ওই উড়োজাহাজে কতজন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে যুদ্ধবিমানসহ ৩ উড়োজাহাজ বিধ্বস্ত

আপডেট সময় : ০১:৫৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩