ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরের ৮ ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নাজনীন মুন্নির টকশো বাণিজ্যে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল রাজনৈতিক আশ্রয় না পেয়ে দেশে ফিরলেন নাজনীন মুন্নি কিশোর-কিশোরীদের জন্য কৃত্তিম বুদ্ধিমত্তা : তোমার ডিজিটাল বন্ধু

রাতভর রেলস্টেশনে নাচলেন বুবলী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ১৮২ বার পড়া হয়েছে

এফএনএস
রাতভর নাচতে হলো চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীকে। একটি সিনেমার শুটিংয়ের জন্যই এমনটা করতে হলো ঢাকাই সিনেমার এই অভিনেত্রীকে। বিএফডিসির ভেতরে বানানো হয়েছে রেলস্টেশন। রেলস্টেশনকে কেন্দ্র করে দোকানপাট বসেছে। সাইনবোর্ডে লেখা লক্ষ্মীনগর স্টেশন। সেখানে ঝলমলে পোশাকে শতাধিক তরুণ-তরুণী। এসব তরুণ-তরুণীর মাঝেই শবনম বুবলী। কালো রঙের পার্টি পোশাকে নাচেন তিনি। সঙ্গে আরো ছিলেন অভিনেতা আদর আজাদ। নির্মাতা লাইট-ক্যামেরা-অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে ‘চাট্টি গাট্টি রেডি কর/রাস্তা মাইপা সইরা পড়’ কথার গান বেজে ওঠে। এই গানের সঙ্গে নাচতে শুরু করেন তরুণ-তরুণীরা। গত বুধবার দিবাগত রাত ১২টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটরিয়ামের সামনে এভাবেই ‘লোকাল’ সিনেমার একটি গানের শুটিং হয়। পরিচালক সাইফ চন্দন জানান, সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোর পর্যন্ত এভাবেই শুটিং হয়েছে গানটির। এতে শতাধিক কলাকুশলীরা অংশ নিয়েছেন। ছবিতে একজন সংগ্রামী নারী চরিত্রে দেখা যাবে বুবলীকে। এলাকার নানা বাধা পেরিয়ে একসময় নিজেকে প্রতিষ্ঠা করবেন একজন নেত্রী হিসেবে। নির্মাতা সাইফ চন্দন বলেন, এটি লোকাল পলিটিক্যাল থ্রিলার ঘরানার একটি সিনেমা। এর চিত্রনাট্যে নতুনত্ব রয়েছে। মফস্বল এলাকার মানুষের জীপনযাপন, সংগ্রামসহ তাদের সংস্কৃতি তুলে ধরা হবে। এতে আদর আজাদকে স্থানীয় মাস্তান ধরনের ছেলের চরিত্রে দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাতভর রেলস্টেশনে নাচলেন বুবলী

আপডেট সময় : ০২:৪৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩