ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজ সম্পাদক হাবিব বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজ সম্পাদক হাবিব ঈশ্বরদীতে জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ পাবনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হাবিব এর নির্বাচনী ইশতেহার ঘোষণা যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ পাবনা-৪ আসনে জামায়াতের এমপি র্প্রাথীর নির্বাচনী ইশতেহার ঘোষণা দরগা বাজার হাট পুনর্জীবিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : আশরাফ হোসেন আকবর সকাল প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ মাতৃছায়া কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির পাকা ধান মোটরসাইকেলে করে দাঁড়িপাল্লায় তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে – হাবিব

হিজাব ছাড়া পার্ক-রেস্টুরেন্টে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ১৫০ বার পড়া হয়েছে

এফএনএস
আফগানিস্তানের হেরাত প্রদেশে তালেবানরা হিজাব ছাড়া পার্কসহ সব রেস্টুরেন্টে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। তালেবান নেতারা এই ধরনের জায়গায়গুলোতে মহিলাদের খোলামেলা চলাচলের অভিযোগ করার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আফগান কর্মকর্তারা বলেছেন, মহিলারা হিজাব না পরার কারণে এই নিষেধাজ্ঞাগুলো নেয়া হয়েছে। এখন পর্যন্ত নিষেধাজ্ঞা শুধুমাত্র হেরাত প্রদেশে পার্কসহ রেস্টুরেন্ট গুলোর জন্য প্রযোজ্য। ফক্স নিউজের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। গত সোমবার ফক্স নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পার্ক এবং রেস্টুরেন্টে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা শুধু হেরাত প্রদেশের জন্য প্রযোজ্য। তবে পুরুষদের জন্য এই জায়গা গুলো উন্মুক্ত থাকবে। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে হেরাতের ভাইস এণ্ড ভার্চু ডিরেক্টরেটের একজন উপ-কর্মকর্তা বাজ মোহাম্মদ নাজির রেস্টুরেন্টে মহিলাদের প্রবেশ নিষেধাজ্ঞার বিষয় অস্বীকার করেছেন এবং সম্পূর্ণ বিষয়টিকে গুজব বলে আখ্যাত করেছেন। বাজ মোহাম্মদ নাজির বলেন, ধর্মীয় নেতাদের অভিযোগ তুলার পর আমরা কিছু এলাকা পুরুষ এবং মহিলাদের জন্য সীমাবদ্ধ করেছি। বিশেষ করে সেই এলাকা গুলো যেখানে পুরুষ এবং মহিলাদের একে অপরের সংস্পর্শে আসার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আমরা রেস্টুরেন্ট গুলো বন্ধ করে দিয়েছি। হেরাতের ভাইস এণ্ড ভার্চু ডিরেক্টরেটের প্রধান আজিজুর রহমান আল মুহাজির বলেছেন, “আমরা যে রেস্টুরেন্টটি বন্ধ করেছি তা দেখতে পার্কের মতো ছিলো এবং পুরুষ-মহিলারা সেখানে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ছিলো। তাই সেই রেস্টুরেন্ট বন্ধ করে সংশোধন করা হচ্ছে। ২০২১ সালে তালেবানরা ক্ষমতা গ্রহণের পর মহিলাদের উপর আরোপিত বেশ কয়টি বিধিনিষেধের মধ্যে এখন পর্যন্ত এটি শেষ। এর আগে মেয়েদের ষষ্ঠ শ্রেণির থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ায় নিষেধাজ্ঞা, জাতিসংঘে চাকরি সহ বেশিরভাগ ধরণের কর্মসংস্থান বন্ধ করা হয়েছে। এদিকে টোলো নিউজ জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আফগান কর্মজীবী নারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে তালেবানকে সহায়তা দেয়ার বিষয় আবদ্ধ করেছে। ইউরোপীয় ইউনিয়ন বলেছে, জাতিসংঘের জন্য কাজ করছে এমন মহিলাদের উপর নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং আফগানিস্তানে এমন লিঙ্গ বৈষম্য সহ্য করা হবে না। তালেবানের সাহায্য কার্যক্রম পুনর্বিবেচনা করা হবে। জাতিসংঘ বলেছে, জাতিসংঘের সংস্থায় নারীদের কাজ নিষিদ্ধ করার পর থেকে সংস্থার ৩ হাজার ৩০০ পুরুষ ও মহিলা কর্মচারী ঘরেই থেকেছেন। চলতি বছরের ২৩ মার্চ সমস্ত স্কুল পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান। কিন্তু পরবর্তী সময়ে তারা মেয়েদের জন্য মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়। স্কুল গুলো আবার কখন খুলবে এবং মেয়েদের উপর শিক্ষার নিষেধাজ্ঞা তুলা হবে কী না সেই বিষয়ে কিছু জানায়নি তালেবান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হিজাব ছাড়া পার্ক-রেস্টুরেন্টে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ১০:২৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩