ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের সঠিক পদক্ষেপে বদলে যাবে উন্নয়নের গতি ধারা : মোহাম্মদ ওয়াহিদ হোসেন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরের ৮ ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নাজনীন মুন্নির টকশো বাণিজ্যে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল রাজনৈতিক আশ্রয় না পেয়ে দেশে ফিরলেন নাজনীন মুন্নি

সিঙ্গেল দাবি প্রসঙ্গে মুখ খুললেন নোবেলের স্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ ১২৩ বার পড়া হয়েছে

এফএনএস : ঈদের দিন নোবেল তার স্ট্যাটাসে লিখেন একাকিত্বের সুর। ওই পোস্টে নোবেল লেখেন, ‘সিঙ্গেলদের আবার কীসের ঈদ? যাই হোক ঈদ মুবারক।’ বিবাহিত হয়েও নিজেকে সিঙ্গেল দাবি করায় তার স্ত্রী সালসাবিল এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানান, আমাদের এখনও আইনি বিচ্ছেদ হয়নি। তবে আলাদা থাকি। তিনি আরও জানান, ২০২০ সালে বান্দরবানের একটি ঘটনার কারণে নোবেলকে বিবাহবিচ্ছেদের চিঠি পাঠিয়েছিলাম। ওই সময় সে নেশায় আসক্ত ছিল।

পরে নোবেল ভুল স্বীকার করে এবং নেশা থেকে বিরত থাকে। পরে অবশ্য আবার নেশা শুরু করে। এ কারণে আমরা আলাদা থাকি। আমাদের আইনি বিচ্ছেদ এখনও হয়নি। মাত্র ১ মাস আগে মার্চে স্ত্রীকে নিয়ে দুবাই ঘুরতে গিয়েছিলেন এ গায়ক। এরপরই নিজেকে এভাবে সিঙ্গেল দাবি করলেন নোবেল। এ প্রসঙ্গে স্ত্রীর উত্তর, সম্ভাবনা ছিল যে সব ঠিকঠাক হয়ে যাবে। তাই একসঙ্গে দুবাই গিয়েছিলাম। কিন্তু ও এখনও নেশা ছাড়তে পারেনি।

আর নেশা ছাড়তে না পারলে হয়তো এই সম্পর্ক বেশি দূর টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। অপ্রত্যাশিত ফেসবুক পোস্ট নোবেলের এবারই প্রথম নয়। এর আগেও এমন পোস্ট তিনি তার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। কখনও নিজের সম্পর্ক নিয়ে, কখনও বিতর্কিত মন্তব্য করে, কখনও রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলাদেশে বয়কটের ডাক দিয়ে, আবার কখনও নিজের মৃত্যু কামনা করতেও দেখা গেছে দুই বাংলার এ জনপ্রিয় গায়ককে। সূত্র: আজ তাক বাংলা, আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিঙ্গেল দাবি প্রসঙ্গে মুখ খুললেন নোবেলের স্ত্রী

আপডেট সময় : ০১:০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩