ঢাকা ০১:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের সঠিক পদক্ষেপে বদলে যাবে উন্নয়নের গতি ধারা : মোহাম্মদ ওয়াহিদ হোসেন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরের ৮ ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নাজনীন মুন্নির টকশো বাণিজ্যে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল রাজনৈতিক আশ্রয় না পেয়ে দেশে ফিরলেন নাজনীন মুন্নি

কাশ্মীরে বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু খুলে দেওয়া হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ১৩৭ বার পড়া হয়েছে

এফএনএস
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের চিনাব নদীর ওপর নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু। শিগগিরই খুলে দেওয়া হবে বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতুটি। চেনাব নদীর ওপর সেতুটি তৈরি হয়েছে। এটি এক হাজার ৩১৫ মিটার দীর্ঘ (৪,৩১৪ ফুট) এবং নদীর তলদেশ থেকে ৩৫৯ মিটার উঁচু (১,১৭৭ ফুট)। এই সেতু খুলে দেওয়ার মধ্য দিয়ে ভারতের প্রত্যন্ত অঞ্চলটিকে ভারত তার বিশাল রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করবে। প্যারিসের আইফেল টাওয়ারের চেয়েও উঁচু এই সেতুটি কাশ্মীরের দক্ষিণ জম্মু এলাকার রিয়াসি জেলার বাক্কাল এবং কৌরি গ্রামের মধ্যে অবস্থিত। শীতের সময় বিতর্কিত এই অঞ্চলের একটি বড় অংশ বাকি ভারতের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ত। ১৬৮ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত সেতুটি উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিংক প্রকল্পের অংশ। যা এই অঞ্চলের প্রধান শহর শ্রীনগরকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে রেল নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করবে। এই সেতুর কাজ শুরু হয়েছিল ১৯৯৯ সালে। হাজার হাজার কর্মী এবং শত শত প্রকৌশলী মিলে তৈরি করেছে এই সেত্।ু ২৮ হাজার টন ইস্পাত দিয়ে তৈরি আর্চ সেতুটিকে একটি বিস্ময় হিসেবে বিবেচনা করা হয়। কারণ সেতুটি উচ্চ ভূমিকম্পপ্রবণ এলাকায় নির্মিত। রুক্ষ এবং অসম ভূখণ্ডে ঘন ঘন ভূমিধস এবং খারাপ আবহাওয়াও দেখা দেয়। কাশ্মীর উপত্যকা এবং ভারতের মূল ভূখণ্ডের মধ্যে সরাসরি কোনো রেল যোগাযোগ নেই। এই সেতুর মাধ্যমে তা সম্ভব হলো। সূত্র : আলজারিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাশ্মীরে বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু খুলে দেওয়া হবে

আপডেট সময় : ১০:১৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩