ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের সঠিক পদক্ষেপে বদলে যাবে উন্নয়নের গতি ধারা : মোহাম্মদ ওয়াহিদ হোসেন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরের ৮ ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নাজনীন মুন্নির টকশো বাণিজ্যে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল রাজনৈতিক আশ্রয় না পেয়ে দেশে ফিরলেন নাজনীন মুন্নি

শিল্পী নোবেলকে দর্শকের জুতা ও বোতল দিয়ে ঢিল নিক্ষেপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ১৩৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে জেলার ফুলবাড়ি উপজেলার ফুলবাড়ি ডিগ্রী কলেজ মাঠে দুদিন ব্যাপী রজত জয়ন্তীর অনুষ্ঠান গত বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়। বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, ডকুমেন্টরী প্রদর্র্শন, র‌্যাফেল ড্র ও ঢাকাস্থ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় ২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। ৫০বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী নোবেলের আমন্ত্রণ ছিল। তিনি গান গাইতে উঠে মঞ্চে মাতলামির অভিযোগে অনুষ্ঠান পন্ড হয়ে যায়। এ সময় তার এ মাতলামিতে উপস্থিত দর্শকরা জুতা ও পানির বোতল নিক্ষেপ করেন। এরপর পরই শিল্পী নোবেলের এমন কর্মকাণ্ড মূহুর্তেই সামাজিক মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়ে যায়। ফলে চারদিকে ডিগ্রী কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে মারাত্নক সমালোচনার ঝড় ওঠে। বৃহস্পতিবার রাতে ফুলবাড়ি ডিগ্রী কলেজ মাঠে সুসজ্জিত মঞ্চ ও সঙ্গীতানুষ্ঠানে এ ঘটনা ঘটে। দু’দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনাসভা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, ডকুমেন্টরী প্রদর্শন, র‌্যাফেল ড্র এবং ঢাকাস্থ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিনে দুপুরের আগে প্রথম পর্বের অনুষ্ঠান শেষে বিকেলে ২য় পর্ব শুরু হয়।-এফএনএস
স্থানীয় সুত্র ও সামাজিক মাধ্যমে পাওয়া তথ্যমতে জানা যায়, জেলার ফুলবাড়ি ডিগ্রী কলেজের ৫০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গায়ক নোবেলকে আমন্ত্রণ জানিয়ে মঞ্চে ওঠানো হয়। কিন্তু সন্ধ্যার পর তার গান গাওয়ার কথা থাকলেও তিনি মঞ্চে ওঠেন রাত ১১টা পর। মঞ্চে উঠে নোবেল তার চশমা খুলে পাঞ্জাবীর কলারে রেখে বলেন, দ্বিতীয় বার কুড়িগ্রামে আসলাম। এর আগে এসেছিলাম তোমাদের সাথে দেখা হয়নি। সুদুর ইন্ডিয়ার বর্ডার লাইনে থেকে চলে গেছিলাম। তোমাদের কারও সাথে দেখা হয়নি। এবার দেখা হলো আলহামদুলিল্লাহ। এই আমার চশমাটা কই (তার চশমা হারিয়ে যাওয়া প্রসঙ্গে মাতলামি) বলে তিনি চিৎকার শুরু করেন। পরে চশমা হাতে পেয়ে চোখে পড়ে “সে যে আমার জন্মভূমি” গান পরিবেশন করেন। এ সময় ভিডিও ফুটেজে তিনি মাইক্রোফোন স্ট্যান্ড আছড়িয়ে ভেঙে ফেলেন দেখা যায়। এরপর তিনি স্টেজে দুই পা তুলে প্যারেড করার মতো লাথি মেরে পরনের প্যান্ট দু’হাত দিয়ে ঠিক করে পুনরায় গান ধরেন “তারা রইল কমাট”। গানের এক পর্যায় মাতলামি শুরু করতে করতে বসে পড়েন। এ অবস্থায় দর্শক স্রোতাগণ ক্ষেপে গিয়ে জুতা ও পানির বোতলের ঢিল ছুড়ে মারতে থাকেন নোবেলের দিকে। পরে স্টেজে থাকা কয়েকজন এবং আয়োজকবৃন্দ নোবেলকে দ্রুত সরিয়ে নেন। এমন দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মূহুর্তেই ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়। বৃহস্পতিবার দুপুরে জেলার ফুলবাড়ি উপজেলার ঐতিহ্যবাহী ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান, কুড়িগ্রাম-২ আসনের সাংসদ পনির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী(সাবেক এমপি), সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক ও ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, সদস্য সচিব ও জসিমিয়া মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিল্পী নোবেলকে দর্শকের জুতা ও বোতল দিয়ে ঢিল নিক্ষেপ

আপডেট সময় : ১০:০০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩