ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেশবপুরে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পাবনার তিন আসনে ১৮ প্রার্থীর প্রতীক বরাদ্দ যশোরে ভোটের মাঠে চূড়ান্ত ৩৪ প্রার্থী: ২২ জানুয়ারি প্রচার শুরু টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন রাজশাহী- ৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক পেলেন দাঁড়িপাল্লা ঈশ্বরদীতে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভারতীয় বংশোদ্ভূত নারীকে উপদেষ্টা হিসেবে বেছে নিলেন জো বাইডেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩ ১২৩ বার পড়া হয়েছে

এফএনএস
অভ্যন্তরীণ নীতি উপদেষ্টা হিসেবে ভারতীয় বংশোদ্ভূত নীরা ট্যান্ডনকে নিয়োগ দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত শুক্রবার নীরার নাম ঘোষণ করেছেন বাইডেন। এর আগে এ দায়িত্বে ছিলেন সাবেক রাষ্ট্রদূত সুসান রাইস। খবর রয়টার্স। হোয়াইট হাউসের শীর্ষ নীতিবিষয়ক তিন কাউন্সিলের একটি অভ্যন্তরীণ নীতি কাউন্সিল। নীরা ট্যান্ডন প্রথম কোনো এশীয়-আমেরিকান, যিনি হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতিবিষয়ক কাউন্সিলের নেতৃত্ব দেবেন। তিনি প্রেসিডেন্ট বাইডেনের জ্যেষ্ঠ উপদেষ্টা ও হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। নিয়োগের বিষয়ে বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘অভ্যন্তরীণ নীতি উপদেষ্টা হিসেবে নীরা ট্যান্ডনের নাম ঘোষণা করে আমি আনন্দিত। অভ্যন্তরীণ নীতি নির্ধারণ ও তার রূপায়ণের কাজ করবেন তিনি। স্বাস্থ্য ক্ষেত্র, অভিবাসন, শিক্ষার মতো ক্ষেত্রের নীতি তৈরিতে সাহায্য করবেন নীরা।’ জননীতি নির্ধারণে ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে নীরার। তার এই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চান বাইডেন প্রশাসন। এ ব্যাপারে বাইডেন বলেন, জ্যৈষ্ঠ উপদেষ্টা এবং স্টাফ সেক্রেটারি হিসেবে আমার অভ্যন্তরীণ, অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তা দলের নীতি নির্ধারণ প্রক্রিয়া দেখভাল করবেন নীরা ট্যান্ডন। জননীতি প্রণয়নে দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে ট্যান্ডনের। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ক্লিনটন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন নীরা। বাইডেনের নির্বাচনী প্রচারণায় কাজ করেছেন তিনি। তাকে থিঙ্কট্যাংক হিসেবে বিবেচনা করা হয় তাকে। সেন্টার ফর আমেরিকান প্রগ্রেসেস ও সেন্টার ফর আমেরিকান প্রগ্রেসেস অ্যাকশন ফান্ডের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন নীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতীয় বংশোদ্ভূত নারীকে উপদেষ্টা হিসেবে বেছে নিলেন জো বাইডেন

আপডেট সময় : ০১:৩৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩