ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের সঠিক পদক্ষেপে বদলে যাবে উন্নয়নের গতি ধারা : মোহাম্মদ ওয়াহিদ হোসেন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরের ৮ ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নাজনীন মুন্নির টকশো বাণিজ্যে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল রাজনৈতিক আশ্রয় না পেয়ে দেশে ফিরলেন নাজনীন মুন্নি

‘নোবেলের দিনে চার লাখ টাকার মাদক লাগে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ৯০ বার পড়া হয়েছে

এফএনএস
মঞ্চে মাতলামি করার জন্য ২৭ এপ্রিল সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের দিকে জুতা ও বোতল ছুড়ে মারেন দর্শকরা। এ ঘটনার জের ধরেই সম্প্রতি নোবেলের স্ত্রী নোবেলকে পাকাপাকিভাবে ডিভোর্স দেন। আর ডিভোর্সের পরই এমন বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন স্ত্রী সালসাবিল। গায়ক নোবেল মাকাসক্ত হওয়ায় অনেক আগে থেকেই সেপারেশনে ছিলেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ। সম্প্রতি মঞ্চে মাতলামির ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হলে সালসাবিল গায়কের সঙ্গে পাকাপাকিভাবে বিবাহবিচ্ছেদ ঘটান। এরপর ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে গায়কের স্ত্রী জানান, ‘আমি আমার পারিবারিক সিদ্ধান্তে নোবেলের সঙ্গে ডিভোর্সের কাজ সম্পন্ন করলাম, ধন্যবাদ।’ মাদক ছাড়তে না পারায় প্রকাশ্যে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত সবাইকে জানানোর অপরাধে সালসাবিলকে ক্রমাগত হুমকি দিয়ে চলেছেন গায়ক নোবেল। ফোনে নোবেল হুমকি দিয়েছেন যে, বেশি কিছু বললে নাকি দুই মিনিটের মধ্যে ‘গুম’ করে দেয়া হবে সালসাবিলকে। এদিকে সালসাবিল জানিয়েছেন, সাম্প্রতিক কিছু ঘটনার পর আবারও শেষবারের মতো নোবেলকে মাদক ছাড়তে অনুরোধ করেন তিনি। কিন্তু নোবেল মাদক ছাড়বেন না বলে সাফ জানিয়ে দেন। এমন হুমকি পাওয়ার পরও সত্য বলতে পিছিয়ে যাননি সালসাবিল। অশ্রুসিক্ত চোখে বিভিন্ন সংবাদমাধ্যমে নোবেল প্রসঙ্গে সালসাবিল আরও জানান, প্রতিদিন ৪ লাখ টাকার মাদক লাগে নোবেলের। নোবেলের মাদকাসক্ত হওয়ার পেছনে ও (নোবেল) শুধু একা দায়ী নয়। ওর পেছনে আছে দেশের ক্ষমতাসীন লোকজন। প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, ক্ষমতাশালী ব্যবসায়ী, এয়ার হোস্টেস এমন কী দুই বাংলার গানের জগতের নামকরা সংগীত ব্যক্তিত্বরা এর জন্য দায়ী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘নোবেলের দিনে চার লাখ টাকার মাদক লাগে’

আপডেট সময় : ০২:২৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩