ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের সঠিক পদক্ষেপে বদলে যাবে উন্নয়নের গতি ধারা : মোহাম্মদ ওয়াহিদ হোসেন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরের ৮ ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নাজনীন মুন্নির টকশো বাণিজ্যে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল রাজনৈতিক আশ্রয় না পেয়ে দেশে ফিরলেন নাজনীন মুন্নি

পৃথিবীর গতি প্রকৃতি ও পারফরম্যান্স লিড করবে ভারত, চীন এবং বাংলাদেশ : শাহরিয়ার আলম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ১৩৭ বার পড়া হয়েছে

চারঘাট প্রতিনিধি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আগামীতে এশিয়ার তিনটি দেশ পৃথিবীর গতি প্রকৃতি ও পারফরম্যান্স লিড করবে। দেশ তিনটি হলো ভারত, চীন এবং বাংলাদেশ। এই তিনটি রাষ্ট্রের উপরে ভর করেই এশিয়া এগিয়ে চলছে করোনা মধ্যেও, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্যেও। রবিবার (২১ মে) সকালে রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্মার্ট কর্মসংস্থান মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা যে ঝুঁকি নিই, যে পদক্ষেপ গুলো নিই, যে কাজগুলো নিই, আমি জানি ১০ কদম দিলে যে জায়গায় পৌঁছাবো সে জায়গাটা সবচেয়ে বড় নিরাপদ। যেকোনো প্রতিবন্ধকতার পরেও আমরা সে দশ কদম ফেলবো। আর ঠিক সেই কাজটিই করছেন জননেত্রী শেখ হাসিনা। যত বাঁধাই আসুক, যত ঝুঁকিই আসুক আমরা জানি এই পলিসি কন্টিনিউ করলে বাংলাদেশকে আর কেউ পেছন থেকে থেকে টেনে ধরতে পারবেনা। স্মার্ট কর্মসংস্থান মেলায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে শাহরিয়ার আলম বলেন, দশ পা ফেলার পরে যে বিশ্ব, দশ পা ফেলার পরে যে দেশ,  এটার যে ভবিষ্যৎ সেটার জন্য তৈরি হউ। আর সে তৈরিটার জন্যই আজকের এই স্মার্ট কর্মসংস্থান মেলা। এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দিনব্যাপী এই স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধন করেন। স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধন শেষে বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রাজশাহী ও চারঘাট-বাঘার এলাকার জনগণকে সুখবর দিয়ে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রয়োজন প্রধানমন্ত্রী তা করবেন। রাজশাহীর শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের জন্য চারঘাট উপজেলার শিবপুরে ১৬১ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হবে। চারঘাটের ১১৬টি প্রতিষ্ঠানে দ্রুত গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদান করা হবে। সেই সঙ্গে চারঘাট-বাঘা দুই উপজেলাতে তথ্য প্রযুক্তি ও ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ সেন্টার করা হবে। এসব প্রতিষ্ঠান থেকে প্রতি বছর কয়েক হাজার দক্ষ ফ্রিল্যান্সার বের হবে। যারা নিজেরা আয় করার পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবেন। রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে স্মার্ট মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- পুলিশ সুপার এ বি এম মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এ এম রফিকুন্নবী, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, পৌর মেয়র একরামুল হক, ব্রাক-কুমন-এর প্রধান নেহাল বিন হাসান প্রমুখ। আইসিটি ডিভিশন, ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, এটুআই, আইডিয়া, ইডিজিই আয়োজিত দিনব্যাপী এই মেলায় ২০টি প্রযুক্তি প্রতিষ্ঠানের স্টল অংশগ্রহণ করে। শিক্ষিত ও দক্ষ তরুণ-তরুণীরা চাকরির জন্য নিবন্ধন করেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে তাদের জীবন বৃত্তান্ত দিয়েছেন। এছাড়া মেলা উপলক্ষে আইসিটি ডিভিশনের পক্ষ থেকে ৪ জন ফ্রিল্যান্সারকে ৪টি ল্যাপটপ এবং ৩০ জন উদ্যোক্তাকে নগদ ৫০ হাজার টাকা করে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পৃথিবীর গতি প্রকৃতি ও পারফরম্যান্স লিড করবে ভারত, চীন এবং বাংলাদেশ : শাহরিয়ার আলম

আপডেট সময় : ০১:২৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩