ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের সঠিক পদক্ষেপে বদলে যাবে উন্নয়নের গতি ধারা : মোহাম্মদ ওয়াহিদ হোসেন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরের ৮ ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নাজনীন মুন্নির টকশো বাণিজ্যে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল রাজনৈতিক আশ্রয় না পেয়ে দেশে ফিরলেন নাজনীন মুন্নি

সব প্রাথমিক বিদ্যালয়ের নামের আগে ‘সরকারি’ যুক্ত করার আদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ১৩৮ বার পড়া হয়েছে

এফএনএস

নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামের আগে ‘রেজিঃবে/কমিউনিটি/বেসরকারি’ শব্দ বিলুপ্ত ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, প্রাথমিক বিদ্যালয় (অধিগ্রহণ আইন) ১৯৭৪ এর ৩(১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন স্মারককে ২০১৩, ২০১৪, ২০১৫ ও ২০১৮ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়। সরকারি আদেশে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া বিদ্যালয়গুলোর নামের সঙ্গে সংযুক্ত রেজিঃ বেঃ/কমিউনিটি/বেসরকারি শব্দগুলোর পরিবর্তে ‘সরকারি’ শব্দ প্রতিস্থাপিত হবে এবং যেসব বিদ্যালয়ের নামের সঙ্গে সরকারি শব্দটি সংযোজিত নেই সেখানে প্রাথমিক বিদ্যালয় শব্দগুলোর আগে ‘সরকারি’ শব্দ সংযোজিত হবে। মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ কামাল হোসেনের সই করা আদেশে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সব প্রাথমিক বিদ্যালয়ের নামের আগে ‘সরকারি’ যুক্ত করার আদেশ

আপডেট সময় : ১১:৫০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩