ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরের ৮ ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নাজনীন মুন্নির টকশো বাণিজ্যে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল রাজনৈতিক আশ্রয় না পেয়ে দেশে ফিরলেন নাজনীন মুন্নি কিশোর-কিশোরীদের জন্য কৃত্তিম বুদ্ধিমত্তা : তোমার ডিজিটাল বন্ধু

আমেরিকার সবচেয়ে ১৫ ধনী নারী তারকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ ৮৫ বার পড়া হয়েছে

এসএনএস

আমেরিকার সবচেয়ে ধনী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে বিখ্যাত বিজনেস সাময়িকী ‘ফোর্বস’। যেসব নারী নিজের যোগ্যতায় অঢেল সম্পদ গড়েছেন, তারাই জায়গা পেয়েছেন এই তালিকায়। এর মধ্যে রয়েছেন ১৫ জন তারকা। যারা শোবিজ জগতে কাজ করেই ধনীদের এই তালিকায় অন্তর্ভুক্ত হলেন। ধনী নারী তারকাদের মধ্যে এগিয়ে আছেন অপরাহ উইনফ্রে। মার্কিন এই টেলিভিশন ব্যক্তিত্বের সম্পদের পরিমাণ ২ দশমিক ৫ বিলিয়ন ডলার। সম্প্রতি তিনি ৯০০ একরের একটি জায়গা কিনেছেন বলে জানা গেছে। দ্বিতীয় স্থানে আছেন রিয়ানা। বারবাডিয়ান-মার্কিন এই সংগীতশিল্পী ও ব্যবসায়ীর সম্পদের পরিমাণ ১ দশমিক ৪ বিলিয়ন ডলার। এই সম্পদের বেশিরভাগ এসেছে তার মেকআপ ব্র্যান্ড ‘ফেন্টি বিউটি’ থেকে। কিম কার্দাশিয়ানের অবস্থান তৃতীয়। ১ দশমিক ২ বিলিয়ন ডলার নিয়ে নিজের দাপট বজায় রেখেছেন এই টিভি ও বিজনেস মোগল। গেলো গ্রীষ্মে তিনি নিজের বিউটি ব্র্যান্ড চালু করেছেন। এ ছাড়া তার একটি আর্থিক প্রতিষ্ঠানও রয়েছে। টেইলর সুইফট রয়েছেন চতুর্থ স্থানে। তার সম্পদের পরিমাণ ৭৪০ মিলিয়ন ডলার। গত এক বছরে তার সম্পদ বেড়েছে ১৭০ মিলিয়ন ডলার। যা অন্য সবার মধ্যে সর্বোচ্চ। সুইফটের সম্পদ বৃদ্ধির মূল কারণ তার ওয়ার্ল্ড ট্যুর। এই ট্যুরের প্রতিটি কনসার্টেই বিপুল সাড়া পেয়েছেন গায়িকা। এ ছাড়া তার সাম্প্রতিক অ্যালবাম ‘মিডনাইট’ও সুপারহিট হয়েছে।  সোশ্যাল মিডিয়া কুইন কাইলি জেনারের অবস্থান পঞ্চম। তার ৬৮০ মিলিয়ন ডলার সম্পদের বেশিরভাগই এসেছে কসমেটিক ব্র্যান্ড ‘কাইলি কসমেটিক’ থেকে। শুরুতে এটা তার একার ছিল। তবে ২০২০ সালে তিনি ফরাসি বিউটি জায়ান্ট ‘কটি’র কাছে ৫১ শতাংশ শেয়ার বিক্রি করেন ৬০০ মিলিয়ন ডলারে। সম্পদের নিরিখে আরও যারা তালিকায় জায়গা পেয়েছেন, তারা হলেন- ম্যাডোনা (৫৮০ মিলিয়ন), বিয়ন্সে (৫৪০ মিলিয়ন), সেলিন ডিয়ন (৪৮০ মিলিয়ন), জুডি শেন্ডলিন (৪৮০ মিলিয়ন), ডলি পার্টন (৪৪০ মিলিয়ন), রিজ উইদারস্পুন (৪৪০ মিলিয়ন), বারব্রা স্ট্রেইসান্ড (৪৩০ মিলিয়ন), ইলেন ডেজেনারস (৩৮০ মিলিয়ন), সেরেনা উইলিয়ামস (২৯০ মিলিয়ন) ও শোন্ডা রাইমস (২৫০ মিলিয়ন)। সূত্র: ফোর্বস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমেরিকার সবচেয়ে ১৫ ধনী নারী তারকা

আপডেট সময় : ০৩:১৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩