ঢাকা ০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের সঠিক পদক্ষেপে বদলে যাবে উন্নয়নের গতি ধারা : মোহাম্মদ ওয়াহিদ হোসেন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরের ৮ ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নাজনীন মুন্নির টকশো বাণিজ্যে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল রাজনৈতিক আশ্রয় না পেয়ে দেশে ফিরলেন নাজনীন মুন্নি

চতুর্থ শিল্প বিপ্লব যেন মানবতাকে আঘাত না করে : শেখ হাসিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩ ১৮২ বার পড়া হয়েছে

এফএনএস

চতুর্থ শিল্প বিপ্লবের হাতিয়ারগুলো যাতে মানবতাকে আঘাত বা অবজ্ঞা করতে ব্যবহার না হয়, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার জেনেভায় বিশ্ব অর্থনৈতিক ফোরাম কার্যালয়ে ‘স্মার্ট বাংলাদেশের নতুন অর্থনীতি এবং সমাজ’ শীর্ষক আলাপচারিতায় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে স্মার্ট বাংলাদেশ নিয়ে এ আলাপচারিতার আয়োজন করে বিশ্ব অর্থনৈতিক ফোরাম। এ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। শেখ হাসিনা বলেন, আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে, চতুর্থ শিল্প বিপ্লবের হাতিয়ারগুলো মানবতাকে আঘাত করতে বা অবজ্ঞা করার জন্য ব্যবহার হবে না। এক্ষেত্রে সাইবার আক্রমণ, গুজব ও অন্যান্য অপকর্মের বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা রাখার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের সম্মিলিতভাবে সাইবার আক্রমণ, গুজব এবং অন্যান্য অপকর্মের বিরুদ্ধে সুরক্ষাকবচ প্রতিষ্ঠা করতে হবে। শেখ হাসিনা বলেন, আমাদের এটাও নিশ্চিত করতে হবে, চতুর্থ শিল্প বিপ্লব আমাদের সমাজে আরও বিভাজন সৃষ্টি করবে না। এই উদ্দেশ্যে আমাদের বৈশ্বিকভাবে কার্যকর সরকারি-বেসরকারি অংশীদারত্ব গড়ে তুলতে হবে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বাংলাদেশের তরুণদের চতুর্থ শিল্প বিপ্লব এবং ভবিষ্যতের কাজের জন্য প্রস্তুত করতে শুরু করেছে। তিনি বলেন, তার আত্মবিশ্বাস বাংলাদেশের ছেলেমেয়েরা শুধু চতুর্থ শিল্প বিপ্লবের ট্রেন্ডকে অনুসরণ করবে না, তারা নেতৃত্ব দেবে। শেখ হাসিনা বলেন, তিনি যখন দেখেন বাংলাদেশের শিক্ষার্থীরা রোবোটিক্সেও তাদের উদ্ভাবনী কাজ করছে, তখন তিনি গর্ব অনুভব করেন। তিনি বলেন, সরকার সারাদেশে যে উদ্ভাবন মেলা করছে, সেখানেও তাদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। প্রধানমন্ত্রী বলেন, একটি স্বাধীন চতুর্থ শিল্প বিপ্লবের কেন্দ্র হিসেবে বাংলাদেশ বিশ্ব অর্থনৈতিক ফোরামের অংশীদারত্বকে স্বাগত জানাবে। শেখ হাসিনা বলেন, তার সরকার ইতোমধ্যে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য সঠিক আইনি, নীতি ও প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির জন্য কাজ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট, ন্যানোটেকনোলজিসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ আলাদা জাতীয় কৌশল তৈরি করছে বলে জানান সরকার প্রধান। এ প্রসঙ্গে তিনি বলেন, তার সরকার বিভিন্ন স্থানে সম্মুখসারির প্রযুক্তি, ন্যানোটেকনোলজিসহ বিভিন্ন বিষয়ে বিশেষায়িত ইনস্টিটিউট স্থাপন করছে। শেখ হাসিনা বলেন, স্মার্ট শাসন ব্যবস্থার জন্য ভবিষ্যতে রাজনৈতিক নেতাদের তৈরি করতে তার সরকার স্মার্ট লিডারশিপ একাডেমি শুরু করেছে। একটি গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট তৈরিতে জাতিসংঘের কাজে বাংলাদেশের আগ্রহের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আশা করি এই গ্লোবাল কমপ্যাক্টে ডিজিটাল এবং সম্মুখসারির প্রযুক্তির দায়িত্বশীল ও উৎপাদনশীল ব্যবহারে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি সুস্পষ্ট নির্দেশিকা থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চতুর্থ শিল্প বিপ্লব যেন মানবতাকে আঘাত না করে : শেখ হাসিনা

আপডেট সময় : ১২:৪০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩