ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেশবপুরে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পাবনার তিন আসনে ১৮ প্রার্থীর প্রতীক বরাদ্দ যশোরে ভোটের মাঠে চূড়ান্ত ৩৪ প্রার্থী: ২২ জানুয়ারি প্রচার শুরু টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন রাজশাহী- ৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক পেলেন দাঁড়িপাল্লা ঈশ্বরদীতে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি কৃষি উৎপাদন বাড়তে নির্দেশনা প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ১১১ বার পড়া হয়েছে

এফএনএস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মূল্যস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে। এটা কমানোর চেষ্টা করতে হবে। তৃণমূলে সেচ কাজে সোলার ব্যবহার ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার একনেক সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রধানমন্ত্রী বলেছেন, মূল্যস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে। এটা কমানোর চেষ্টা করতে হবে। তৃণমূলে সেচ কাজে সোলার ব্যবহার ছড়িয়ে দিতে হবে। সোলারের খুঁটির উচ্চতা বাড়াতে বলেছেন। এতে করে খুঁটির নিচেও ফসল হবে। পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াতে হবে। হাওরে কিছু সেড বানানো যায় কিনা সেই চেষ্টা করতে হবে এবং সরকারি কাজে জমির ব্যবহার কমানোর নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিকল্পনামন্ত্রী আরও জানান, এদিন একটি আশ্রয়ণ প্রকল্প পাস হয়েছে, আমরা গৃহহীন মানুষের গৃহের ব্যবস্থা করছি, এতে করে দারিদ্র্য কমে আসবে, এসব প্রকল্প আমরা অগ্রাধিকার দিচ্ছি। তিনি আরও বলেন, আমাদের আমদানি রপ্তানি বেড়েছে, রিজার্ভ স্থিতিশীল পর্যায়ে পৌঁছেছে, চালের দামও কমছে, মূল্যস্ফীতি কিছুটা নিম্নগামী করার চেষ্টা করবো, জুনে কমে আসবে। বিদেশি অর্থের বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, বিদেশি ঋণ ও সহায়তা ৫০ বিলিয়ন ডলার পাইপলাইনে আছে। এগুলো প্রকল্পে ব্যবহার করতে পারলে রিজার্ভের কাজে লাগবে এবং প্রকল্পগুলো বাস্তবায়ন করা যাবে। একনেক সভায় ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ২৪ হাজার ৩৬২ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১২ হাজার ৮৭৩ কোটি ১১ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ১১ হাজার ৪৭২ কোটি ৮৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৬ কোটি ১৫ লাখ পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি কৃষি উৎপাদন বাড়তে নির্দেশনা প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০১:১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩