ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজ সম্পাদক হাবিব বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজ সম্পাদক হাবিব ঈশ্বরদীতে জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ পাবনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হাবিব এর নির্বাচনী ইশতেহার ঘোষণা যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ পাবনা-৪ আসনে জামায়াতের এমপি র্প্রাথীর নির্বাচনী ইশতেহার ঘোষণা দরগা বাজার হাট পুনর্জীবিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : আশরাফ হোসেন আকবর সকাল প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ মাতৃছায়া কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির পাকা ধান মোটরসাইকেলে করে দাঁড়িপাল্লায় তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে – হাবিব

বাংলাদেশ থেকে আরও শান্তিরক্ষী নেওয়ার আশ্বাস জাতিসংঘের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ১৭১ বার পড়া হয়েছে

এফএনএস

জাতিসংঘের শান্তিরক্ষা সংক্রান্ত আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যা পিয়েরে লাক্রোয়া ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল রোববার সেনাবাহিনী সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এক বিজ্ঞপ্তিতে এ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আলোচনাকালে মালি মিশনের বর্তমান অবস্থান ও মিশনের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে আলোচনা সর্বাধিক গুরুত্ব পায়। ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের ব্যাপারে জাতিসংঘের শান্তিরক্ষা সংক্রান্ত আন্ডার সেক্রেটারি জেনারেলকে অনুরোধ করেন। এ সময় লাক্রোয়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তিনি বাংলাদেশ থেকে আরও অধিক পরিমাণ শান্তিরক্ষী নিয়োগের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন বলে আশ্বাস দেন। এ ছাড়া তিনি দীর্ঘদিন ধরে সর্বোচ্চ শান্তিরক্ষী জাতিসংঘ মিশনে প্রেরণ করার জন্য বাংলাদেশ এবং বিশেষভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আইএসপিআর আরও জানায়, সাক্ষাতে ভবিষ্যতে শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ নিয়োগে বাংলাদেশিদের এবং বিশেষ করে নারী শান্তিরক্ষী নিয়োগের ব্যাপারেও আলোচনা হয়। ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য জাতিসংঘের শান্তিরক্ষা সংক্রান্ত আন্ডার সেক্রেটারি জেনারেলকে ধন্যবাদ জানান। চলতি বছরের ডিসেম্বর মাসে ঘানার রাজধানী আক্রাতে অনুষ্ঠিতব্য পিসকিপিং মিনিস্ট্রিয়াল-২০২৩ এ প্রস্তুতিমূলক সম্মেলনে যোগদান উপলক্ষে তিনি বাংলাদেশ সফরে রয়েছেন। উইমেন ইন পিস শীর্ষক এ সম্মেলনটি বাংলাদেশ, কানাডা ও উরুগুয়ে যৌথভাবে আয়োজন করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ থেকে আরও শান্তিরক্ষী নেওয়ার আশ্বাস জাতিসংঘের

আপডেট সময় : ১২:১৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩