ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেশবপুরে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পাবনার তিন আসনে ১৮ প্রার্থীর প্রতীক বরাদ্দ যশোরে ভোটের মাঠে চূড়ান্ত ৩৪ প্রার্থী: ২২ জানুয়ারি প্রচার শুরু টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন রাজশাহী- ৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক পেলেন দাঁড়িপাল্লা ঈশ্বরদীতে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংসার কেন ভাঙবো : বর্ষা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ১০১ বার পড়া হয়েছে

এফএনএস

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত-বর্ষা। যেখানে অনেক তারকারাই নিজেদের সংসার ভাঙার খবরে সমালোচনায় থাকেন সেখানে ১২ বছর ধরে সুখে সংসার করছেন তারা। চিত্রনায়িকা বর্ষার মতে, দাম্পত্য জীবনে যাই হোক, সংসার ভাঙার পক্ষে নন তিনি। মাঝে মধ্যেই তারকাদের সংসার ভাঙা এবং তাদের একে অন্যের প্রতি নানান ধরনের অভিযোগে নেটদুনিয়ায় ঝড় ওঠে। তবে ব্যক্তিগতভাবে বর্ষা মনে করেন এসব বিষয় ঘরের বাইরে না আনাই ভালো। এতে করে নতুন প্রজন্ম ভালো কিছু শেখার পরিবর্তে ক্ষতিগ্রস্তই হচ্ছে। সম্প্রতি একটি টিভিতে ঈদ আয়োজন ‘ঈদ কার্নিভাল’ টকশোতে হাজির হয়েছিলেন অনন্ত-বর্ষা। সেখানেই বর্তমান সময়ের সংসার জীবনের টানাপড়েনের এসব বিষয় নিয়ে কথা বলেন এই চিত্রনায়িকা। সেখানে পারিবারিক ও সামাজিক সচেতনতা নিয়ে তার বক্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে। দর্শকরা প্রশংসা করছেন বর্ষার। সঞ্চালক ইমতু রাতিশ অনুষ্ঠানের একপর্যায়ে জানতে চান বর্তমানে আর্টিস্টরা যে কাজে ফোকাস না করে অন্য সব বিষয়ে ফোকাস করছে এটা কি আদৌ ওদের ক্যারিয়ারের জন্য ভালো হচ্ছে? কিংবা আমাদের ইন্ডাস্ট্রিতে কি এগুলো ভালো কিছু দিচ্ছে? জবাবে বর্ষা বলেন, এখন স্বামী-স্ত্রীর যে বিষয়গুলো হচ্ছে সেখানে সংসার না টিকলে না টিকুক। তোমার সঙ্গে ঘর করব না আমি, এটা হতেই পারে। কিন্তু যেভাবে বিষয়গুলো হচ্ছে এতে এ প্রজন্মের যারা টিনেজার আছে তারা কিন্তু সারাদিন সোস্যাল মিডিয়ায় এগুলোই দেখে। চিত্রনায়িকা আরও বলেন, ‘আমার কাছে মনে হয় এই বয়সটা খুবই সেনসেটিভ একটা বয়স। এখনকার বাচ্চারা যা দেখবে তাই শিখবে। এটা খুবই স্বাভাবিক। তখন দেখা যাবে, আরেহ ওরা তো সেলিব্রেটি ওরাই এসব করছে, আমরা করলে আর কী হবে, বাবা-মা তো শুধু একটু বকাই দিবে। এই বিষয়গুলো কিন্তু হচ্ছে এখন। এটা কিন্তু বাস্তব, আর এই বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিত। আর নিজেদের পারিবারিক বিষয়গুলো ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত।’ বর্ষার মতে, ‘সংসার করবে না, ঠিক আছে। তবে সবকিছু সামনে নিয়ে এসে পৃথিবীর মানুষকে কেন জানাতে হবে কেনো। এগুলোতে কিন্তু মানুষের সহানুভূতিও পায় না। সবাই তো বকাই দেয়। আমার কথা হচ্ছে, যেটাই হয়ে যাক না কেন, সংসার কেন ভাঙব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংসার কেন ভাঙবো : বর্ষা

আপডেট সময় : ১২:৫৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩