ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজ সম্পাদক হাবিব বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজ সম্পাদক হাবিব ঈশ্বরদীতে জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ পাবনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হাবিব এর নির্বাচনী ইশতেহার ঘোষণা যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ পাবনা-৪ আসনে জামায়াতের এমপি র্প্রাথীর নির্বাচনী ইশতেহার ঘোষণা দরগা বাজার হাট পুনর্জীবিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : আশরাফ হোসেন আকবর সকাল প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ মাতৃছায়া কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির পাকা ধান মোটরসাইকেলে করে দাঁড়িপাল্লায় তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে – হাবিব

‘ইইউ নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠালে ইসির আপত্তি নেই’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ ১২৩ বার পড়া হয়েছে

এফএনএস

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যত খুশি নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠাক তাতে নির্বাচন কমিশনের কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল নির্বাচন কমিশনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করে। বৈঠক শেষে অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ কথা বলেন। পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে তিনি বলেন, সেপ্টেম্বরের মধ্যে আবেদনগুলো আসলে ভালো হয়। আরও কিছু ফরমালিটিস আছে। সেক্ষেত্রে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স দরকার হবে। সেক্ষেত্রে তারা যদি নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠায়, যত খুশি তত পাঠাক, কোনো আপত্তি নেই নির্বাচন কমিশনের। ইসির সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠকে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ চেলেরি রিকার্ডো। অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, তারা বিভিন্ন বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছিলেন। আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে জানতে চেয়েছেন। আমাদের ভোটার, ভোটকেন্দ্র, পর্যবেক্ষক পাঠানোর বিষয় ও সিসি ক্যামেরার বিষয়ে তারা জানতে চেয়েছেন। তাদের একটা টেকনিক্যাল টিম আমাদের সঙ্গে ১৮ অথবা ১৯ তারিখ বৈঠক করবে। আমাদের নির্বাচন ব্যবস্থাপনার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। তাদের যে জিজ্ঞাসা ছিল কমিশন তাদের সন্তুষ্ট করেছে, তারা সন্তুষ্ট। ইইউ প্রতিনিধি দল কোনো শর্ত দেয়নি জানিয়ে তিনি বলেন, তারা আমাদের পরিস্থিতি দেখেছেন। আমাদে প্রস্তুতি দেখেছেন। যত খুশি পর্যবেক্ষক পাঠাতে পারবেন, তাতে কোনো লিমিটেশন নেই। অশোক কুমার দেবনাথ বলেন, নির্বাচন কমিশন জানিয়েছে তারা ৯১১টি নির্বাচন করেছে। সেক্ষেত্রে তারা সন্তুষ্ট। পরিবেশ নিয়ে সন্তুষ্ট। তারা আরও বিস্তারিত আলোচনা করবে। নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো কথা হয়নি জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনা নিয়ে তারা আমাদের কাছে কিছু জানতে চায়নি। তারা জানতে চেয়েছে ভোটার সংখ্যা কত। কমিশনের সক্ষমতা নিয়ে সন্তুষ্টি-অসন্তুষ্টি কিছুই প্রকাশ করেনি জানিয়ে তিনি বলেন, আমাদের দ্বাদশ ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। কমিশন ফেয়ারলি নির্বাচন করতে সক্ষম কি না তা জানতে চেয়েছেন। তারা সন্তুষ্ট হয়েছেন। বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের প্রধান চেলেরি রিকার্ডো বলেন, প্রাক নির্বাচনী পরিস্থিতি মূল্যায়নের পর তারা সিদ্ধান্ত নেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কি না। তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারের আমন্ত্রণে দুই সপ্তাহের সফরে এসেছি। আমরা প্রাক-নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠাবো। তার ভিত্তিতে আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে কি পাঠাবে না সেই সিদ্ধান্ত হবে। তাদের এ সফর গণমাধ্যমে গুরুত্ব পাওয়ার মতো না হলেও অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানান তিনি। এ সময় তিনি বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানান। তবে এ সময় সাংবাদিকদের কোনো প্রশ্ন নেবেন বলে জানান তিনি। বৈঠকের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, মিস্টার রিকার্ডো যেটা বলেছেন ওটাই আমার বক্তব্য। বৈঠকে ইইউ প্রতিনিধি দলের পাঁচ সদস্য, সিইসির সঙ্গে অন্য নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘ইইউ নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠালে ইসির আপত্তি নেই’

আপডেট সময় : ১১:৪০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩