ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজ সম্পাদক হাবিব বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজ সম্পাদক হাবিব ঈশ্বরদীতে জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ পাবনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হাবিব এর নির্বাচনী ইশতেহার ঘোষণা যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ পাবনা-৪ আসনে জামায়াতের এমপি র্প্রাথীর নির্বাচনী ইশতেহার ঘোষণা দরগা বাজার হাট পুনর্জীবিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : আশরাফ হোসেন আকবর সকাল প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ মাতৃছায়া কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির পাকা ধান মোটরসাইকেলে করে দাঁড়িপাল্লায় তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে – হাবিব

নগ্নতা প্রসঙ্গে মুখ খুললেন নার্গিস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে

এফএনএস

বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি ওটিটিতে অভিষেক হতে চলেছে। তবে ওটিটি মাধ্যমে অভিনয় শুরু করলেও অভিনেত্রী আমিশা প্যাটেলের মত নার্গিসও এই মাধ্যমের খোলামেলা বিষয় নিয়ে বাঁকা ইঙ্গিত করেছেন। সেক্ষেত্রে তিনি সাফ জানিয়েছেন, বিভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরতে চাইলেও কোনো কিছুর জন্য নগ্ন হতে রাজি নন নার্গিস। হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে নার্গিস বলেছেন ‘আমি মনে করি সিনেমা আমাকে অনেক পিছিয়ে রেখেছে। অনেক চরিত্রেই আমায় মানাতে পারে। আমি সেই সমস্ত চরিত্রে কাজ করতে চাই। তবে আমি কোনো কাজের জন্য কখনই নগ্ন হব না। আমার নগ্নতা নিয়ে সমস্যা আছে। তবে আমি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে হলে আপত্তি করব না। সমকামীর চরিত্রে, কিংবা কোনো মহিলার সঙ্গে বিবাহিত মহিলা হিসাবে দেখানো হলেও আমার সমস্যা নেই। অভিনেত্রী হিসাবে যে কোনো চরিত্রে মানিয়ে নেওয়াই আমার কাজ।’ তবে বহু মানুষই ওটিটি-তে চোখ রাখতে এখনও অস্বস্তি বোধ করেন, সেপ্রসঙ্গে নার্গিস ফাকরি বলেন, দর্শক কী দেখবেন, আর কী দেখবেন না, সেটা বেছে নেওয়ার অধিকার তাদের রয়েছে। তবে ওটিটি-তে অনেক এখানে অনেক বিকল্প আছে। কারোর কোন কিছু পছন্দ না হলে তিনি অন্যকিছু দেখতে পারেন। এটাই তো ওটিটি প্ল্যাটফর্মের সুবিধা। সম্প্রতি আমিশা প্যাটেল মন্তব্য করেন ওটিটি- মানেই শুধু যৌনতার গন্ধ, ওখানে খালি সমকামী, গে, লেসবিয়ানদের গল্প বলা হয়। ভারতীয় দর্শক এখনও স্বচ্ছ, ভালো সিনেমা দেখার অপেক্ষায় থাকেন। আমিশার পর এবার নার্গিস ফাকরির কথাতেও এ মাধ্যম সম্পর্কে অনেকটাই নেতিবাচক কথা উঠে এসেছে। তবে ওটিতে-তে শুধুই যে যৌনতা তেমন কথা অবশ্য নার্গিস বলেননি। ‘রকস্টার’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন নার্গিস ফাকরি। নার্গিস ফাকরিকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২০ সালে সঞ্জয় দত্তের সঙ্গে অ্যাকশন থ্রিলার তোরবাজ সিনেমায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নগ্নতা প্রসঙ্গে মুখ খুললেন নার্গিস

আপডেট সময় : ১১:৩৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩