ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের সঠিক পদক্ষেপে বদলে যাবে উন্নয়নের গতি ধারা : মোহাম্মদ ওয়াহিদ হোসেন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরের ৮ ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নাজনীন মুন্নির টকশো বাণিজ্যে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল রাজনৈতিক আশ্রয় না পেয়ে দেশে ফিরলেন নাজনীন মুন্নি

পিটিআই নিষিদ্ধ হলে নতুন দল গড়ে ক্ষমতায় যাব: ইমরান খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩ ১৪৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তার দলকে নিষিদ্ধ ঘোষণা করা হলে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে একটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন। ওই নির্বাচনে তিনিই বিজয়ী হবেন। জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন দেশটির সাবেক এ প্রধানমন্ত্রী।

গত ৯ মে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে এলে ইমরান খানকে গ্রেফতার করা হয়। প্রতিবাদে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মী-সমর্থকরা সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালান। সহিংসতার ঘটনায় দলটির ১০ হাজারের বেশি কর্মী-সমর্থক গ্রেফতার হয়েছে পুলিশের অভিযানে। দলটির গুরুত্বপূর্ণ অনেক নেতা এখনো কারাগারে। সরকারের চাপের মুখে অনেকে ইমরানের দল ছেড়েছেন। ওই ঘটনার পর থেকে লাহোরের নিজ বাসভবন জামান পার্কে অনেকটা গৃহবন্দি অবস্থায় তিনি। সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখে। তার সমর্থকদের জ্বালাও-পোড়াও কর্মসূচির কারণে নিষিদ্ধ হতে পারে দলটি। জাতীয় নির্বাচনের আগে দেশটিতে থমথমে পরিস্থিতি।সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ইতোমধ্যে বলেছেন, ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে নিষিদ্ধ করাই এই সংকটের একমাত্র সমাধান।এ বিষয়ে নিজের প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমটিকে সাক্ষাৎকারে ইমরান বলেন, যদি পিটিআইকে নিষিদ্ধ করা হয়, তবে নতুন আরেকটি দল গঠন করা হবে। আসন্ন নির্বাচনে অংশ নিয়ে তাতে বিজয়ী হব।তিনি আরও বলেন, সরকার যদি আমাকে অযোগ্য ঘোষণা করে জেলে পাঠায় তার পরও আমার দল জয়ী হবে।এর আগে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, দেশের সংকটময় পরিস্থিতি সৃষ্টির জন্য পিটিআই নিষিদ্ধ করার মতো পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পিটিআই নিষিদ্ধ হলে নতুন দল গড়ে ক্ষমতায় যাব: ইমরান খান

আপডেট সময় : ০১:৫১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩