২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি-আ. লীগ
- আপডেট সময় : ০৪:৩৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ ১২০ বার পড়া হয়েছে
আরা ডেস্ক :
রাজধানীতে ২৩ শর্তে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন ও বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাবেশের অনুমতি দেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। এসময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুক্রবার (২৮ জুলাই) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন এবং নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। ওইদিন দুপুর ২টা থেকে এ সমাবেশ শুরু হবে। এর আগে বিএনপিকে গোলাপবাগ মাঠ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনকে আগারগাঁও মাঠে ডিএমপি সমাবেশ করার পরামর্শ দিলেও তাতে রাজি নয় দুই দল। বিএনপি নয়া পল্টনে আর ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ সমাবেশ করতে চেয়েছিল বায়তুল মোকারমের দক্ষিণ গেটে।















