ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজ সম্পাদক হাবিব বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজ সম্পাদক হাবিব ঈশ্বরদীতে জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ পাবনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হাবিব এর নির্বাচনী ইশতেহার ঘোষণা যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ পাবনা-৪ আসনে জামায়াতের এমপি র্প্রাথীর নির্বাচনী ইশতেহার ঘোষণা দরগা বাজার হাট পুনর্জীবিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : আশরাফ হোসেন আকবর সকাল প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ মাতৃছায়া কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির পাকা ধান মোটরসাইকেলে করে দাঁড়িপাল্লায় তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে – হাবিব

পানির খোঁজে ৪৭ বছর পর চাঁদে রুশ অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে

এফএনএস

দীর্ঘ ৪৭ বছর পর আনুষ্ঠানিকভাবে চাঁদে অভিযান শুরু করল রাশিয়া। চাঁদে অভিযান চালাতে মহাকাশযান পাঠিয়েছে রাশিয়া। রুশ মহাকাশযান লুনা-২৫-এর লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে অবতরণ করা। এ অভিযানে চাঁদের পৃষ্ঠে পানির অস্তিত্ব অনুসন্ধান করবেন রুশ বিজ্ঞানীরা। গতকাল শুক্রবার মহাকাশের উদ্দেশে পাড়ি দেয় রাশিয়ার লুনা ২৫। রাশিয়ার ভোস্টোচনি মহাকাশ লঞ্চপ্যাড থেকে এটি উৎক্ষেপণ করা হয়। এর আগে ১৯৭৬ সালের পর এই প্রথম চাঁদের উদ্দেশে মহাকাশযান পাঠাল রাশিয়া। মস্কোর স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত ২টা ১০ মিনিটে চাঁদের উদ্দেশে রওনা হয় লুনা-২৫। চাঁদের বলয়ে পৌঁছতে রুশ মহাকাশযানটির লাগবে প্রায় পাঁচ দিন। এরপর মহাকাশযানটি প্রায় পাঁচ থেকে সাত দিন চাঁদকে প্রদক্ষিণ করে কক্ষপথে নিচে নামতে থাকবে। এদিকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে এক টুইট বার্তায় রুশ মহাকাশ সংস্থা রসকসমসকে অভিনন্দন জানানো হয়েছে। এতে লেখা হয়, আমাদের মহাকাশ যাত্রায় আরো একটি মিটিং পয়েন্ট পাওয়ায় আমরা আনন্দিত। চন্দ্রযান-৩ ও লুনা-২৫ যাতে তাদের লক্ষ্য পূরণে সফল হয়। উল্লেখ্য, গত ১৪ জুলাই  অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে চন্দ্রযান-৩ নভোযানটি উৎক্ষেপণ করেছে ভারত। ২৩ আগস্ট রুশ মহাকাশযানের চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার কথা। সেই একই দিনে ভারতের চন্দ্রযান ৩-এর ল্যান্ডার ও রোভারেরও চাঁদের মাটিতে পা রাখার কথা। লুনা ২৫-এর চারপায়া ল্যান্ডারের ওজন প্রায় ৮০০ কেজি। রুশ মহাকাশ সংস্থা রসকসমস বলছে, মডিউলটি এক বছরের জন্য কাজ করবে। মাটির নমুনা গ্রহণ, বিশ্লেষণ করবে এবং চন্দ্রপৃষ্ঠের উপাদান ও বায়ুমণ্ডলের ওপর দীর্ঘমেয়াদি বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করবে। সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পানির খোঁজে ৪৭ বছর পর চাঁদে রুশ অভিযান

আপডেট সময় : ১১:০০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩