ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরের ৮ ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নাজনীন মুন্নির টকশো বাণিজ্যে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল রাজনৈতিক আশ্রয় না পেয়ে দেশে ফিরলেন নাজনীন মুন্নি কিশোর-কিশোরীদের জন্য কৃত্তিম বুদ্ধিমত্তা : তোমার ডিজিটাল বন্ধু

আর বিয়ে করতে চান না শ্রাবন্তী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৮০ বার পড়া হয়েছে

এফএনএস

কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন ভারতীয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। একাধিকবার বিয়ের পিঁড়িতে বসে গাঁটছড়া বেঁধেও সংসার টেকাতে পারেননি তিনি। বার বার সম্পর্কে তিক্ততার সম্মুখীন হওয়ায় হেঁটেছেন বিচ্ছেদের পথে। তাই বিয়ের বন্ধনে আর নিজেকে জড়াতে চান না লাস্যময়ী এই নায়িকা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন শ্রাবন্তী। তিনি জানান, বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চাই না, এখন কাজই আমার প্রেম। শ্রাবন্তী বলেন, এখনও আমার বিবাহবিচ্ছেদের মামলা চলছে। বন্ধুবান্ধব আছে। কিন্তু আমি আর প্রেমে পড়তে বা বিয়ে করতে চাই না। কাজই আমার প্রেম। এখন শুধুই কাজ নিয়ে থাকতে চাই। কাজের বাইরে অন্যকিছু ভাবতে কিংবা আর কাউকে প্রাধান্য দিতে চাই না। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পুরুষের সঙ্গে ছবি তুললেই নাকি প্রেম হয়ে যায়! আমি বুঝি না এগুলো কারা রটায়। যেহেতু আমার অতীতের সম্পর্কগুলোতে অনেক সমস্যা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তো কেউ আমার বিচার করতে পারেন না। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত জীবন নিয়ে হরহামেশাই কটাক্ষের শিকার হন শ্রাবন্তী। পান থেকে চুন খসলেই যেন তার দিকে বাজে মন্তব্যের তীর ছোঁড়েন নেটিজেনরা। এ প্রসঙ্গে তিনি বলেন, মানুষ আমাকে ট্রল করেন, তার মানে আমি সকলের থেকে আলাদা। আমার মধ্যে নিশ্চয়ই কিছু আছে, যে কারণে তারা আমাকি নিয়ে তাই আলোচনা করেন। আমি যদি সাধারণ মেয়ের মতো অফিস করতাম, সংসার করতাম, তাহলে তো আলোচনা হতো না। তবে ফেসবুকে এসব দেখে হাসাহাসি করি আমি। নায়িকা বলেন, তবে সোশ্যাল মিডিয়ায় এসব দেখে আগে খুব কষ্ট হতো। ভাবতাম, আমার জীবনে খারাপ কিছু ঘটেছে বলেই আমি হয়তো ‘সফট টার্গেট’! কিন্তু এসবে এখন আর কিছু যায় আসে না! সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক খবর মানুষ বেশি দেখে। এগুলো নিয়ে এখন একদমই মাথা ঘামাই না। আমি আমার মতো করে এগিয়ে যাব। কাজ করব, নিজের কর্মফল পাব, ব্যস এতোটুকুই। সূত্র : আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আর বিয়ে করতে চান না শ্রাবন্তী

আপডেট সময় : ১১:১১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩