ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরের ৮ ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নাজনীন মুন্নির টকশো বাণিজ্যে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল রাজনৈতিক আশ্রয় না পেয়ে দেশে ফিরলেন নাজনীন মুন্নি কিশোর-কিশোরীদের জন্য কৃত্তিম বুদ্ধিমত্তা : তোমার ডিজিটাল বন্ধু

চীন-পাকিস্তানের ‘আগ্রাসন’ মোকাবিলায় মিগ-২৯ মোতায়েন ভারতের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ২৮১ বার পড়া হয়েছে

অশান্ত কাশ্মীরের শ্রীনগর বিমানঘাঁটিতে মিগ-২৯ মোতায়েন করেছে দিল্লি। প্রতিবেশী চীন ও পাকিস্তানের আগ্রাসন মোকাবিলায় অঞ্চলটিতে যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। খবর এনডিটিভির। এ বিষয়ে ভারতীয় বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার ভিপুর শর্মা এএনআই নিউজকে বলেছেন, কাশ্মীরের শ্রীনগর সমতল ভূমি থেকে অনেকটা উঁচুতে। ফলে সেখান থেকে কাশ্মীর ও লাদাখ সীমান্তে নজরদারি সহজ হবে। এজন্য শ্রীনগরের ঘাঁটিতে উন্নতমানের ও শক্তিশালী যুদ্ধ বিমান মিগ-২৯ মোতায়েন করা হয়েছে। এই মিগ-২৯ মডেলটি সব ধরনের সক্ষমতা রাখে। দুই দিকের শত্রুদের মোকাবিলা করতে সক্ষম।এর আগে ভারত-পাকিস্তান সীমান্তে নজরদারি চালাতে রাশিয়ার তৈরি মিগ-২১ যুদ্ধবিমান ব্যবহার করা হয় এখানে। এখন যুক্ত হলো আধুনিক যুদ্ধবিমান। ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, শ্রীনগরের মিগ-২৯ ‘স্কোয়াড্রন ট্রাইডেন্টস’’-এর হাতে তুলে দেওয়া হয়েছে এটি। ২০১৯ সালে সীমান্ত এলাকায় পাকিস্তানভিত্তিক জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দিতে মিগ-২১ ব্যবহার করে দিল্লি। বিমানবাহিনীর আরকে কর্মকর্তা শিভাম রানা বলেছেন, এই যুদ্ধবিমানের সংস্করণটি রাতেও নিখুঁত আক্রমণ চালাতে সক্ষম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চীন-পাকিস্তানের ‘আগ্রাসন’ মোকাবিলায় মিগ-২৯ মোতায়েন ভারতের

আপডেট সময় : ১১:২৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩