ঢাকা ১১:১৭ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজ সম্পাদক হাবিব বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজ সম্পাদক হাবিব ঈশ্বরদীতে জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ পাবনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হাবিব এর নির্বাচনী ইশতেহার ঘোষণা যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ পাবনা-৪ আসনে জামায়াতের এমপি র্প্রাথীর নির্বাচনী ইশতেহার ঘোষণা দরগা বাজার হাট পুনর্জীবিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : আশরাফ হোসেন আকবর সকাল প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ মাতৃছায়া কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির পাকা ধান মোটরসাইকেলে করে দাঁড়িপাল্লায় তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে – হাবিব

নির্বাচন নিয়ে সমঝোতার সুযোগ আছে কি না, কংগ্রেসম্যানরা জানতে চান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৩২৭ বার পড়া হয়েছে

নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার কোনো সুযোগ আছে কি না- জানতে চেয়েছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান। তাদেরকে জানানো হয়েছে, এমন কোনো সুযোগ নেই।

রোববার (১৩ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন মার্কিন কংগ্রেম্যান এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক। বৈঠক শেষে সাংবাদিকদের বৈঠকের ব্যাপারে জানান মোমেন।

তিনি বলেন, তারা নির্বাচন নিয়ে কথা বলেছেন। আমরা বলেছি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। নিজেদের তাগিদেই আমরা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই। এটা আমাদের প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন, আমরাও চাই। কারণ, আমরা জনগণের সমর্থনে আছি। আওয়ামী লীগ সব সময় নির্বাচনে বিশ্বাস করে, নির্বাচনমুখী দল।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার বিষয়ে কোনো সুযোগ আছে কিনা, কংগ্রেসম্যানরা জানতে চেয়েছেন। তারা বলেছেন, তোমাদের কোনো সমঝোতার পথ আছে কিনা ওদের (বিএনপি) সঙ্গে। আমরা বলেছি, তাদের যে দাবি সরকার পতন হবে, ওটায় আমরা সমঝোতার কোনো স্কোপ নেই।

মার্কিন কংগ্রেসম্যানদের কাছে তাদের দেশে নির্বাচনে সরকার পতন হয় কিনা প্রশ্ন করেন মোমেন। এ ব্যাপারে তিনি বলেন, নির্বাচনের সময় তোমাদের দেশে (যুক্তরাষ্ট্র) কি সরকার পতন হবে? নিশ্চই না। এ রকম ডিমান্ড থাকলে তোমরা কি আলোচনায় বসবে? ওগুলোর প্রশ্নই উঠতে পারে না। আমরা আমাদের শাসনতন্ত্র অনুযায়ী নির্বাচন করব। সেটাতে সবাই অংশগ্রহণ করুক, সেটাই আমরা চাই। কে জিতবে না জিতবে, সেটা জনগণের ওপর নির্ভর করবে। আমরা বিশ্বাস করি আমরা অনেক ভালো কাজ করেছি।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সব রাজনৈতিক দল আন্তরিকভাবে চাইলেই কেবল সহিংসতা ছাড়া নির্বাচন সম্ভব।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুজন সদস্য গতকাল শনিবার (১২ আগস্ট) চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। এদের একজন এড কেইস। তিনি ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য। অপরজন রিচার্ড ম্যাকরমিক, তিনি রিপাবলিকান পার্টির সদস্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচন নিয়ে সমঝোতার সুযোগ আছে কি না, কংগ্রেসম্যানরা জানতে চান

আপডেট সময় : ১২:৫৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩