ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরের ৮ ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নাজনীন মুন্নির টকশো বাণিজ্যে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল রাজনৈতিক আশ্রয় না পেয়ে দেশে ফিরলেন নাজনীন মুন্নি কিশোর-কিশোরীদের জন্য কৃত্তিম বুদ্ধিমত্তা : তোমার ডিজিটাল বন্ধু

৫শ শয্যার হাসপাতাল ভবন প্রকল্প একনেক অনুমোদনে পাবনায় আনন্দ মিছিল

জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ৩২৯ বার পড়া হয়েছে

পাবনাবাসীর দীর্ঘ প্রতীক্ষিত পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্প একনেক অনুমোদনের জন্য তালিকাভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি পাবনাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বৃহস্পতিবার সন্ধ্যায় একনেক সমন্বয় অনুবিভাগের আলোচ্য তালিকা প্রকাশ হয়৷ এ সময় দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলও করেন।

সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনাবাসীকে হৃদয় দিয়ে ভালোবাসেন। তিনি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মাঝেও পাবনাবাসীর প্রাণের দাবি পূরণে উদ্যোগ নিয়েছেন। এই হাসপাতাল পাবনার ত্রিশ লাখ মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে অনবদ্য ভূমিকা রাখবে।

প্রিন্স এমপি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পাবনার সন্তানকে রাষ্ট্রপতির মর্যাদা দিয়ে সম্মানিত করেছেন। দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প পাবনায় করেছেন৷ আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান, আওয়ামীলীগ নেতা কামিল হোসেন, শাহজাহান মামুনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৫শ শয্যার হাসপাতাল ভবন প্রকল্প একনেক অনুমোদনে পাবনায় আনন্দ মিছিল

আপডেট সময় : ০৬:১৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩