ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরের ৮ ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নাজনীন মুন্নির টকশো বাণিজ্যে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল রাজনৈতিক আশ্রয় না পেয়ে দেশে ফিরলেন নাজনীন মুন্নি কিশোর-কিশোরীদের জন্য কৃত্তিম বুদ্ধিমত্তা : তোমার ডিজিটাল বন্ধু

নির্মাতার একমাত্র পছন্দ মিথিলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ১২৩ বার পড়া হয়েছে

এফএনএস
মুখ্য চরিত্রের অভিনেত্রী হিসেবে টলিউডে খাতা খুলেছেন গেলো জুলাইতে। যদিও তারও আগেই তার ঝুলিতে ভিড় করেছে অন্তত এক হালি ছবি। অর্থাৎ সিনে ব্যস্ততা তাকে পেয়ে বসেছে। তিনি রাফিয়াত রশিদ মিথিলা। ব্যস্ততার মিছিলে যুক্ত হয়েছে নতুন প্রজেক্ট। আপাতত নাম ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। কলকাতার গণমাধ্যম সংবাদ প্রতিদিন সূত্রে জানা গেলো, ছবিটি পরিচালনা করবেন দুলাল দে। এটি মূলত গোয়েন্দা ঘরানার ছবি। যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে জীতু কমলকে। যিনি পড়েন ডাক্তারি, আর ভালোবাসেন ক্রিকেট খেলতে। এর মধ্যে ঘটনাচক্রে জামাইবাবুর পাল্লায় পড়ে গোয়েন্দাগিরি শুরু করেন। সেই জামাইবাবুর ভূমিকায় থাকছেন শিলাজিৎ মজুমদার। এই ছবিতে মিথিলাকে দেখা যাবে নার্সের ভূমিকায়। ইতোমধ্যে তার চরিত্রের লুকও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেলো, সাদা শাড়ি-ব্লাউজে সাদামাটা মিথিলা। লুক দেখে আঁচ করা যায়, নির্মাতা চরিত্র নির্বাচনে ভুল করেননি। নার্স চরিত্রে মিথিলাকে বেছে নেওয়ার কারণ জানিয়ে নির্মাতা বলেন, ‘মিথিলা ছাড়া অন্য কারও মধ্যে চরিত্রটিকে খুঁজে পাইনি। তাই অন্য কারও সঙ্গে চরিত্রটি নিয়ে আলাপও করিনি।’ ছবিটি নিয়ে পরিচালক দুলাল দে বলেন, ‘আসলে এই গল্পের অনেকগুলো দিক রয়েছে। সাধারণ গোয়েন্দাদের মতো নয়। আমার গল্পের নায়ক দারুণ ক্রিকেট খেলে। ডাক্তারির ফাইনাল ইয়ারের ছাত্র। পাশাপাশি খুব বুদ্ধিদীপ্ত। তবে অন্যান্য গোয়েন্দার মতো এটাতেও সাহিত্যের ছোঁয়া থাকবে।’ উল্লেখ্য, মিথিলাকে সর্বশেষ দেখা গেছে গত ৭ জুলাই মুক্তি পাওয়া ‘মায়া’ সিনেমায়। সেখানে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছিলেন। এ ছাড়া তার হাতে রয়েছে অর্ণব মিদ্যার ‘মেঘলা’, অরুণাভ খাসনবিশের অ্যান্থলজি ‘নীতিশাস্ত্র’; এ ছাড়া অনির্বাণ চক্রবর্তীর নির্মাণে কাজ করছেন ‘ও অভাগী’ নামের একটি ছবিতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্মাতার একমাত্র পছন্দ মিথিলা

আপডেট সময় : ১০:০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩