ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজ সম্পাদক হাবিব বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজ সম্পাদক হাবিব ঈশ্বরদীতে জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ পাবনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হাবিব এর নির্বাচনী ইশতেহার ঘোষণা যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ পাবনা-৪ আসনে জামায়াতের এমপি র্প্রাথীর নির্বাচনী ইশতেহার ঘোষণা দরগা বাজার হাট পুনর্জীবিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : আশরাফ হোসেন আকবর সকাল প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ মাতৃছায়া কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির পাকা ধান মোটরসাইকেলে করে দাঁড়িপাল্লায় তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে – হাবিব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এনআইডি সেবা পেতে একটু সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩৬ বার পড়া হয়েছে

এফএনএস
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এনআইডি সেবা পেতে একটু সময় লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল বৃহস্পতিবার দুপরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের আইন পাস হয়েছে। কবে এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আসছে- জানতে চাইলে মন্ত্রী বলেন, একটু সময় লাগবে, মাত্র আইন হলো। আইন অনুযায়ী যেসব কর্মকাণ্ড, সেগুলো হতে একটু সময় লাগবে। যে পর্যন্ত না হবে, সেই পর্যন্ত পুরনো ব্যবস্থাই চালু থাকবে, পুরনো ব্যবস্থাতেই এনআইডি সংশোধন কিংবা নতুন করে এনআইডি দেওয়া সবই- যারা করছে তারাই করবে। চলতি বছর এটি করা সম্ভব কি না, জানতে চাইলে তিনি বলেন, আমি এখন বলতে পারব না। মাত্রই তো আইন সংশোধন হলো। আমরা বসে সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাব। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ২১ থেকে ২৪ অক্টোবর দুর্গাপূজা হবে। প্রতি বছরই পূজামণ্ডপ বাড়ছে। এবার আরও বাড়বে বলে আমাদের কাছে খবর আসছে। আমরা আর না বাড়ানোর জন্য অনুরোধ করেছি। গত বছর মোট পূজামণ্ডপ ছিল ৩২ হাজার ১৬৮টি। এবার এখন পর্যন্ত ৩২ হাজার ৪০৭টির ঘোষণা আমরা পেয়েছি। এবার ২৩৯টি বেড়ে গেছে। আমরা বলেছি, আর যাতে না বাড়ে। পূজামণ্ডপ বাড়লে সেখানে নিরাপত্তার প্রশ্ন থাকে। পূজামণ্ডপগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে থাকবে জানিয়ে তিনি বলেন, আমরা বলেছি, তারা যেন প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী রাখে। আমাদের দুই লাখ আনসার সেখানে মোতায়েন করা হবে। জরুরি সেবা নম্বর ৯৯৯, কোনো পূজামণ্ডপ থেকে যদি সহযোগিতার জন্য কোনো কল আসে, তাহলে তারা যেন তাৎক্ষণিক সহযোগিতা দেয়। পূজামণ্ডপের জন্য তারা যাতে স্পেশাল কেয়ার নেয়, বিষয়টি তাদের বলে দেওয়া হয়েছে। এবার পূজামণ্ডপে সিসি ক্যামেরার সঙ্গে আইপি ক্যামেরাও সংযুক্ত করতে বলা হয়েছে। ফেসবুক ও ইউটিউব থেকে যাতে কেউ গুজব না ছড়াতে পারে, সেজন্য বিশেষ নজরদারির পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর ও জেলা পর্যায়ে নিয়ন্ত্রণকক্ষ থাকবে। এদিকে শাহবাগ থানায় ছাত্রলীগের তিন কেন্দ্রীয় নেতাকে নিয়ে নির্যাতনের ঘটনার পর সাময়িক বরখাস্ত হওয়া এডিসি হারুনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই ঘটনায় এডিসি সানজিদা আফরিনকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) বদলি করা হতে পারে বলে সংবাদ প্রকাশিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এনআইডি সেবা পেতে একটু সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১০:০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩