ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের সঠিক পদক্ষেপে বদলে যাবে উন্নয়নের গতি ধারা : মোহাম্মদ ওয়াহিদ হোসেন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরের ৮ ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নাজনীন মুন্নির টকশো বাণিজ্যে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল রাজনৈতিক আশ্রয় না পেয়ে দেশে ফিরলেন নাজনীন মুন্নি

‘সালমানকে আমার ফ্ল্যাটে হাতেনাতে ধরেছিল সঙ্গীতা’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে

এফএনএস

সালমান খানের জীবনে প্রেম এসেছে বহুবার। তবে বিয়ের পিঁড়িতে বসার জন্য একবারই প্রস্তুত হয়েছিলেন অভিনেতা। ক্যারিয়ারের শুরুর দিকে বলিপাড়ার এক নায়িকার সঙ্গে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়ে ফেলেন সালমান। সেই অভিনেত্রী হলেন সঙ্গীতা বিজলানি। বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে যায় সালমান-সঙ্গীতার। তবে বিয়ের এক মাস আগে তা ভেঙে যায়। নেপথ্যে কারণ নাকি পরকীয়া। অন্য এক উঠতি অভিনেত্রীর সঙ্গে সালমানকে হাতেনাতে ধরেন সঙ্গীতা তা-ও আবার ফ্ল্যাটের বন্ধ ঘরে। তিনি হলেন সালমানের আর এক প্রাক্তন প্রেমিকা সোমি আলি। এত বছর পর হঠাৎ সে কথাই প্রকাশ্যে আনলেন সোমি। সালমান খানের সঙ্গে বেশ অনেকটা সময় সম্পর্কে ছিলেন অভিনেত্রী সোমি আলি। বর্তমানে তিনি অভিনেত্রী থেকে সমাজকর্মী হয়েছেন। কিছুদিন আগেই তিনি দাবি করেছিলেন যে সালমান খান তাকে মারধর করতেন, এবার অন্য বোমা ফাটালেন সোমি আলি। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমি জানিয়েছেন, সালমান সেই সময় সঙ্গীতাকে ঠকিয়ে ছিলেন আর সঙ্গীতা সালমানের সেই প্রতারণা হাতে নাতে ধরে ফেলেছিলেন। সোমি বলেন, সঙ্গীতা ও সালমানের বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল, কিন্তু আমার অ্যাপার্টমেন্টে সালমানকে হাতেনাতে ধরে ফেলেন সঙ্গীতা। সালমান সঙ্গীতার সঙ্গে যা করেছে, আমার সঙ্গেও তাই হয়েছে। একেই বলা হয় কর্মফল, যখন আমি একটু বড় হই, তখন আমি এটি বুঝতে পারি। সোমি আরও জানান, সালমানের প্রতি তার ক্রাশ ছিল এবং বলিউডে ভাগ্য পরীক্ষা করার পাশাপাশি অভিনেতাকে বিয়ে করার জন্য মুম্বাই এসেছিলেন। তবে তিনি দাবি করেন, ‘ভালবাসা ও যত্ন’ দেখানোর অজুহাতে সালমান তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন। শোনা যায়, নব্বইয়ের দশকে সালমান ও সোমির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যদিও জনসমক্ষে তাদের সম্পর্ক খুব অল্প সময়ের জন্য ছিল। তবে সোমি প্রায়ই বলেন, আট বছর ধরে তারা প্রেমের সম্পর্কে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘সালমানকে আমার ফ্ল্যাটে হাতেনাতে ধরেছিল সঙ্গীতা’

আপডেট সময় : ০২:৩১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩