ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের সঠিক পদক্ষেপে বদলে যাবে উন্নয়নের গতি ধারা : মোহাম্মদ ওয়াহিদ হোসেন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরের ৮ ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নাজনীন মুন্নির টকশো বাণিজ্যে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল রাজনৈতিক আশ্রয় না পেয়ে দেশে ফিরলেন নাজনীন মুন্নি

আবেদনকারী প্রসঙ্গে যা বললেন অপু বিশ্বাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪০:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫৪ বার পড়া হয়েছে

এফএনএস : কয়েকদিন আগে থানায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন প্রযোজক ও অভিনেত্রী সিমি ইসলাম কলি। সিমির অভিযোগ তার ইউটিউব চ্যানেলটি হ্যাক করেছেন অপু। জিডিতে অপু বিশ্বাস ছাড়াও ছিল জাহিদুল ইসলাম অপুর নাম। ‘অপু বিশ্বাস’ ও ‘অপু বিশ্বাস অফিশিয়াল’ নামে দুটি ইউটিউব চ্যানেল এবং অপু বিশ্বাসের ফেসবুকের দুটি পেজের অ্যাডমিন তিনি। এই জিডির বিষয়ে অপু বিশ্বাসও জানেন। এ প্রসঙ্গে দেশের জনপ্রিয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অপু বিশ্বাস। সেখানে তিনি বললেন, ‘আবেদনকারী তো আমার যোগ্যই নয়। তার সম্পর্কে কী বলবো? আমার অ্যাডমিনের যোগ্যতার কাতারে সে। তাই আমার অ্যাডমিনই বিষয়টি দেখছেন। আমার চ্যানেলের কনটেন্ট চুরি করে তিনিই আবার আমাদের বিরুদ্ধে জিডি করেন। এটা হাস্যকর। তার চ্যানেল তো সাসপেন্ড করেছে ইউটিউব কর্তৃপক্ষ। এখানে আমাদের কী?’ শুধু জিডি করেই ক্ষান্ত হননি সিমি। অপু বিশ্বাষের বিরুদ্ধে তিনি বলেছেন কটু কথা। তিনি বলেছিলেন, বছরটা কোনোমতে চলি যাচ্ছিল অপুর। একদিন কথা বলার সময় এই অভিনেত্রীর নামও নিয়েছিলেন সিমি। সেখানে তিনি অপু বিশ্বাসকে হেয় করে কথা বলেন। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘শুনেছি, আমাকে হেয় করে কথা বলেন তিনি। তার কী যোগ্যতা আছে আমাকে নিয়ে কথা বলার? কোথায় আগরতলা, কোথায় চৌকির তলা! এসব মানুষের জন্যই তো আমাদের চলচ্চিত্রের এই দুর্দশা। তাদের কারণেই প্রতারণার শিকার হয়ে সিনেমায় নতুন প্রযোজকেরা বেশি দিন টিকতে পারেন না এখানে।’ তিনি আরও বলেন, ‘আমাকে বলা হয়, আমি নাকি ফিতা কাটা নায়িকা। যোগ্যদেরই তো এ ধরনের অনুষ্ঠানে ডাকা হয়। তারকা ভ্যালুর (মর্যাদা) কারণেই আমাদের মতো তারকাদের দিয়ে এ ধরনের অনুষ্ঠান করা হয়। দেখেন না, ক্রিকেটের বড় বড় তারকাকেও নতুন প্রতিষ্ঠানে উদ্বোধন, ফিতা কাটতে ডাকা হয়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আবেদনকারী প্রসঙ্গে যা বললেন অপু বিশ্বাস

আপডেট সময় : ০১:৪০:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩