ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরের ৮ ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নাজনীন মুন্নির টকশো বাণিজ্যে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল রাজনৈতিক আশ্রয় না পেয়ে দেশে ফিরলেন নাজনীন মুন্নি কিশোর-কিশোরীদের জন্য কৃত্তিম বুদ্ধিমত্তা : তোমার ডিজিটাল বন্ধু

সন্তানের নাম রেখেছেন আয়াত, পপির স্বামী কে?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে

এফএনএস
একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি অনেকদিন অভিনয়ের বাইরে আছেন। তবে এর মধ্যে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর আবার উধাও। গুঞ্জন আছে, সন্তানের মা হয়েছেন পপি। তবে স্বামী কে, কবে সন্তান হলো, তারা কোথায় থাকেন, তা কেউ বলতে পারেনি। এবার বলা হচ্ছে, পপির স্বামী জাহাজ ব্যবসার সঙ্গে জড়িত। ২০২১ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পপি। তাঁর সন্তানের নাম আয়াত। গণমাধ্যমে পপির পারিবারিক সূত্রের খবর, নায়িকা তাঁর সন্তানের নাম রেখেছেন আয়াত। পপির স্বামী একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা তিনি। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে ধানমন্ডিতে থাকেন পপি। এর আগে তিনি বারিধারা ও উত্তরায় ছিলেন। তবে বাসার ঠিকানা কাউকে জানাননি। এরপর ঠিকানা জানা গেলে দ্রুত ওই এলাকার বাসা ছেড়ে দেন। ‘ভালোবাসার প্রজাপতি’তে সর্বশেষ ২০২০-এর জুনে কাজ করেন পপি। ছবিটির প্রায় ২০ শতাংশ কাজ এখনো বাকি। শেষ করতে আরও দুই দিন শুটিং করতে হবে। তাঁর বাসায় গিয়ে ফিরে এসেছেন ছবির এক পরিচালক মাসুমা তানি। আরেক পরিচালক রাজু আলীম জানান, আর কিছুদিন অপেক্ষার পর অন্য উপায়ে ছবির শুটিং শেষ করেছেন। সুবিধাজনক সময় দেখে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিচালকের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সন্তানের নাম রেখেছেন আয়াত, পপির স্বামী কে?

আপডেট সময় : ০৫:৫৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩