ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরের ৮ ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নাজনীন মুন্নির টকশো বাণিজ্যে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল রাজনৈতিক আশ্রয় না পেয়ে দেশে ফিরলেন নাজনীন মুন্নি কিশোর-কিশোরীদের জন্য কৃত্তিম বুদ্ধিমত্তা : তোমার ডিজিটাল বন্ধু

প্লাস্টিক সার্জারি করে মারা গেলেন গায়িকা ডানি লি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ ১৮৬ বার পড়া হয়েছে

এফএনএস
মোটা স্বাস্থ্য অধিকাংশ মানুষেরই পছন্দ নয়। তাই তো ওজন ঝরিয়ে ফিট হওয়ার মিশনে নামেন অনেকেই। কিন্তু এই ওজন ঝরাতে গিয়ে কেউ কেউ শর্টকাট এবং ভুল পথ বেছে নেন, যা শরীরের জন্য হিতে বিপরীত হয়, মারাত্মক বিপদ ডেকে আনে। এমনকি প্রাণও চলে যায় কারও কারও। তেমনটাই ঘটল জনপ্রিয় ব্রাজিলিয়ান গায়িকা ডানি লি’র সঙ্গে, যার পুরো নাম ড্যানিয়েল ফনসেকা মাচাদো। ওজন ঝরিয়ে চিকন হওয়ার একেবারেই সহজ পথ বেছে নিয়ে প্রাণটাই চলে গেল তার। ডেইলি মেইল ইউকের প্রতিবেদন বলছে, অস্ত্রোপচার করার পর অসুস্থ হয়ে মৃত্যু হয় এই গায়িকার। প্রতিবেদন থেকে জানা যায়, গত শুক্রবার লাইপোসাকশন হয় ডানি লি’র। তারপর থেকেই নানা রকম সমস্যা দেখা দিতে থাকে তার শরীরে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে নিয়ে যেতে হয় ওই গায়িকাকে। শেষমেশ চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ডেইলি মেইল ইউকের প্রতিবেদন বলছে, পেট এবং স্তনের মেদ কমাতে লাইপোসাকশন করিয়েছিলেন ব্রাজিলিয়ান গায়িকা ড্যানি লি। তারপর থেকেই নানা রকম অস্বস্তিবোধ করতে থাকেন। ওইদিনই ডানিকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়। কিন্তু হাসপাতালে পৌঁছাতেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ডানির স্বামী মার্সেলো মিরা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা গোটা পরিবার এই মর্মান্তিক ঘটনায় শোকে ভেঙে পড়েছি। গত শনিবার ডানিকে সমাধিস্থ করা হয়েছে।’ অ্যামাজনের দ্বীপ আফুয়ার বাসিন্দা গায়িকা ডান লি তার হিট গান ‘ইউ সু দা আমাজোনিয়া’র জন্য সর্বাধিক পরিচিত, যা ২০১৪ সালে প্রকাশিত হয়েছিল। ব্রাজিলের অনেক জনপ্রিয় পপতারকা তিনি। তার শেষ গান ‘গুয়েরা দে আমর’ প্রকাশ হয় এ মাসেরই ১৪ জানুয়ারি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্লাস্টিক সার্জারি করে মারা গেলেন গায়িকা ডানি লি

আপডেট সময় : ০২:৫৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪