ঢাকা ০১:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের সঠিক পদক্ষেপে বদলে যাবে উন্নয়নের গতি ধারা : মোহাম্মদ ওয়াহিদ হোসেন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরের ৮ ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নাজনীন মুন্নির টকশো বাণিজ্যে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল রাজনৈতিক আশ্রয় না পেয়ে দেশে ফিরলেন নাজনীন মুন্নি

নানা আয়োজনে পাবনায় উৎসব মুখোর পরিবেশে স্কয়ার ফ্যামিলী স্পোর্টস ডে পালিত

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪ ৩১১ বার পড়া হয়েছে
নানা আয়োজনে পাবনায় উৎসব মুখোর পরিবেশে পালিত হয়েছে স্কয়ার ফ্যামিলী স্পোর্টস ডে। শুক্রবার সকালে স্কায়ার গ্রুপের বিভিন্ন প্লান্ট থেকে স্কয়ার পরিবারের হাজার হাজার সদস্য আনন্দ শোভাযাত্রা নিয়ে শহীদ আমিন উদ্দিন ষ্টেডিয়ামে সমবেত হন।
সেখানেই উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা ও স্কয়ারের পতাকা উত্তেলন করেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু ও স্কয়ার ফার্মার মহাব্যবস্থাপক মো: মিজানুর রহমান। অনুষ্ঠানিক ভাবে এ উৎসবের উদ্বোধন ঘোষনা করেন স্কয়ার গ্রুপের প্রবীনতম সদস্য মো: আব্দুস সামাদ। অনুষ্ঠানের শুরুতেই স্কয়ার মাতা প্রয়াত অনিতা চৌধুরীর আত্মার প্রতি শান্তি কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
পরে গার্ড অব অনার ,বেলুন ওড়ানো, পায়রা অবমুক্ত করন ও মশাল প্রজ্জলনের মধ্য দিয়ে শুরু হয় দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় স্কয়ার পরিবারের সদস্য এবং তাদের স্ত্রী, সন্তানসহ সহস্রাধিক প্রতিযোগী ৩৬ টি ইভেন্টে অংশ গ্রহন করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
অনুষ্ঠান উপভোগ করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, জেলা প্রশাসক মু, আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুনসী, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুরে রহমান হাবিব, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি ও যুগ্ম আহবায়ক শিবলী সাদিকসহ স্থানীয় বিশিষ্ট জনেরা।
স্কয়ারের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা প্রয়াত স্যামসন এইচ চৌধুরী স্কয়ার পরিবারের সদস্যদের মধ্যে ভাতৃত্ব, সৌহার্দ আর আত্মিক সম্পর্কের সেতু বন্ধন রচনার লক্ষে ২০০১ সালে প্রথম ফ্যামিলী স্পোর্টস ডে’র আয়োজন করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নানা আয়োজনে পাবনায় উৎসব মুখোর পরিবেশে স্কয়ার ফ্যামিলী স্পোর্টস ডে পালিত

আপডেট সময় : ১০:০৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪