রাজশাহীর বাঘা থানা এলাকা হতে হেরোইন ও ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব
- আপডেট সময় : ০৯:২২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ ৩৪৬ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘা থানা এলাকা হতে হেরোইন ও ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল। ৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ০৩.৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, রাজশাহী জেলার বাঘা থানাধীন ০৫ নং বাউশা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের আড়পাড়া গ্রামস্থ এলাকায় হতে সিপিসি-২, নাটোর এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে রাজশাহীর বাঘা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত আক্তার মন্ডলের ছেলে শামীম আহম্মেদ (৩২) কে ৪৮ গ্রাম হেরোইন, ১৫৯ পিচ ইয়াবা ট্যাবলেট, ১ মোবাইল ও ২ টি সীমসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে জব্দকৃত আলামত হেরোইন ও ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে মাদক ক্রয় বিক্রয় করে আসছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে রাজশাহী জেলার বাঘা থানায় হস্তান্তর করে নিয়মিত মাদক আইনে মামলা করেছে র্যাব।









