ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজ সম্পাদক হাবিব বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজ সম্পাদক হাবিব ঈশ্বরদীতে জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ পাবনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হাবিব এর নির্বাচনী ইশতেহার ঘোষণা যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ পাবনা-৪ আসনে জামায়াতের এমপি র্প্রাথীর নির্বাচনী ইশতেহার ঘোষণা দরগা বাজার হাট পুনর্জীবিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : আশরাফ হোসেন আকবর সকাল প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ মাতৃছায়া কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির পাকা ধান মোটরসাইকেলে করে দাঁড়িপাল্লায় তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে – হাবিব

সংরক্ষিত নারী আসনে তফসিল হচ্ছে আজ?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪ ১৮৩ বার পড়া হয়েছে

এফএনএস
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট হতে পারে আজ মঙ্গলবার। এদিন কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত হতে পারে। গতকাল সোমবার নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে কমিশন বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। এর আগে নির্বাচন নিয়ে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের জোটগত তথ্য চেয়েছিল ইসি। এতে আওয়ামী লীগ, মহাজোটের শরিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা মিলে ৪৮টি আসন পাচ্ছে। আর জাতীয় পার্টি পাচ্ছে দুটি সংরক্ষিত আসন। এসব আসনে ভোটের তফসিল দেবে ইসি। সাধারণত একক প্রার্থী থাকায় এই নির্বাচনে ভোটের প্রয়োজন পড়ে না।
এদিকে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে, যা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এই তিন দিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। গত রোববার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন ফরম বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথে গিয়ে সংগ্রহ এবং জমা দেওয়া যাবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হবে। এতে আরও বলা হয়েছে, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপর মোবাইল নম্বর ও সাংগঠনিক পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ৮ ফেব্রুয়ারি বিকাল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংরক্ষিত নারী আসনে তফসিল হচ্ছে আজ?

আপডেট সময় : ১০:৪৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪