রাজশাহীর বাঘায় র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের মূলহোতা সহ ০৪ জন চাঁদাবাজ গ্রেফতার
- আপডেট সময় : ০৪:৫৬:০০ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ ২৯৮ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধিঃ
র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক ০৬ ফ্রেরুয়ারী ২০২৪ বিকাল ৫-৩০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন বাঘা পৌরসভার অন্তর্গত বঙ্গবন্ধু চত্বরের সামনে পাঁকা রাস্তার উপর অপারেশন পরিচালনা করে চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ আসামী মোঃ আঃ রহমান ওরফে রানা (২৭), পিতা- মোঃ জাহাব আলী, মাতা- আন্জুরা বেগম, সাং- উত্তর মিলিক বাঘা, ৬নং ওয়ার্ড, বাঘা পৌরসভা, মোঃ সোহাগ আলী (২৬), পিতা- মোঃ আঃ ওয়াছাব আলী, মাতা- মোঃ সেফালী বেগম, সাং-পলাশী ফতেপুর, মোঃ আশাদুল (৩৫), পিতা- মৃত আস্তুল মন্ডল, মাতা- মোসাঃ জাহানারা বেগম, সাং-কলিগ্রাম, ৩নং ওর্য়াড, বাঘা পৌরসভা, সর্ব থানা-বাঘা, জেলা-রাজশাহী ও মোঃ বিপ্লব আহম্মেদ (২৯), পিতা- মৃত আঃ জলিল, মাতা-মৃত মাজেদা বেগম, সাং- রাধাকান্তপুর, থানা-লালপুর, জেলা-নাটোর গনদের কে নগদ -১৭৬০/- টাকা, ০১ ট টালি খাতা, ০১ টি কলম সহ গ্রেফতার করে।
উল্লেখ্য যে, আসামী মোঃ সোহাগ আলী (২৬), মোঃ আশাদুল (৩৫), ও মোঃ বিপ¬ব আহম্মেদ (২৯) গনের সহযোগিতায় মূলহোতা ১নং আসামী মোঃ আঃ রহমান ওরফে রানা (২৭) ঘটনাস্থল হইতে অটোরিক্সা ও সিএনজি ড্রাইভারদের নিকট হতে নিয়মিতভাবে সিরিয়ালসহ বিভিন্ন নামে বলপূর্বক চাঁদা আদায় করে থাকে এবং চাঁদা না দিলে ভাড়ায় চালিত অটোরিক্সা ও সিএনজি ড্রাইভারদের ভয়ভীতি প্রদর্শনসহ গাড়ী ভাংচুর, ক্ষয়-ক্ষতি ও মারধর করিয়া চাঁদা আদায় করাসহ যানবাহন চলাচলে বাধাপ্রদান করেন। উক্ত আসামীগনদেও বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় চাঁদাবাজি মামলা রজু করা হয়েছে।









