সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির প্রেস সচিব পদে পুনরায় এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন জয়নাল আবেদীন
বিশেষ প্রতিনিধি:
- আপডেট সময় : ০৫:৫৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩১৪ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতির প্রেস সচিব (সচিব) মো. জয়নাল আবেদীনকে একই পদে পুনরায় এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
আজ (০৮-০২-২০২৪খ্রিঃ) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী রাষ্ট্রপতির প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োজিত মো. জয়নাল আবেদীনকে বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ১১ ফেব্রুয়ারি, ২০২৪ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে মহামান্য রাষ্ট্রপতির প্রেস সচিব পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।















