ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেশবপুরে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পাবনার তিন আসনে ১৮ প্রার্থীর প্রতীক বরাদ্দ যশোরে ভোটের মাঠে চূড়ান্ত ৩৪ প্রার্থী: ২২ জানুয়ারি প্রচার শুরু টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন রাজশাহী- ৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক পেলেন দাঁড়িপাল্লা ঈশ্বরদীতে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাকিস্তানে চূড়ান্ত ফলাফল ঘোষণায় শীর্ষে স্বতন্ত্ররা, কেন্দ্রে সরকার গড়তে চান ইমরান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে

পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের তিনদিনের মাথায় চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে গতকাল রোববার দুপুরে। এতে দেখা গেছে, কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা শীর্ষ অবস্থানে রয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভোটের সর্বশেষ যে ফল দেওয়া আছে তাতে স্বতন্ত্ররা ২৬৪ আসনের মধ্যে ১০১টি আসনে জয় পেয়েছে। নওয়াজের দল পিএমএল-এন ৭৫টি আসনে জয়লাভ করেছে। বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে অন্তত ৯৩ জন পিটিআই সমর্থিত বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নির্বাচনে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবার চেয়ে এগিয়ে থাকায় তারা কেন্দ্র, পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সরকার গঠন করতে চাইছে বলে জানিয়েছে পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা। গত শনিবার আদিয়ালা জেলের বাইরে পিটিআই এর আইনজীবী উমাইর খান নিয়াজি বলেছেন, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান তার দলের সমর্থিত প্রার্থীদের জয়ের পর কেন্দ্রে, পাঞ্জাবে এবং খাইবার পাখতুনখাওয়ায় সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি অতীত ভুলে শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত রয়েছেন বলেই মনে করা হচ্ছে। ইমরান খানের নিজ শহর মিয়ানওয়ালিতে নবনির্বাচিত এমএনএ নিয়াজি জানান, পিটিআই নেতা ইমরান তার রাজনৈতিক প্রতিপক্ষ নওয়াজ শরিফকে জোট সরকার গঠন করতে না দেওয়ার জন্য ক্ষমতাশালীদেরকে আহ্বান জানিয়েছেন।-এফএনএস

এ ব্যাপারে তিনি বলেন, অতীতে এমন পরীক্ষা-নিরীক্ষা কাজ দেয়নি। নিয়াজি বলেন, ইমরান রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান এবং দেশের ভবিষ্যতের জন্য এগিয়ে যেতে প্রস্তুত। ভোটে কারচুপির মাধ্যমে পিটিআই এর যেসব প্রার্থীকে হারানো হয়েছে, তাদেরকে গতকাল রোববার নিজ নিজ নির্বাচনী এলাকার রাস্তায় নেমে প্রতিবাদ দেখাতে বলা হয়েছে বলেও জানান তিনি। সরকার গঠনের পরিকল্পনা বাস্তবায়নে পিটিআই এর কোর কমিটি এরইমধ্যে বৈঠক করেছে। এরপরই নিয়াজিকে কেন্দ্রীয় পর্যায়ের দল-সমর্থিত জয়ী প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। তাছাড়া, আরও দুই নেতাকে পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ার পিটিআই-সমর্থিত জয়ী প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পিটিআই চেয়ারম্যান গহর আলি খান সংবাদ সম্মেলন করেছেন। তারা আশা করেছিলেন, নির্বাচনের ফলে একক বৃহত্তর দল হিসেবে আত্মপ্রকাশের পর প্রেসিডেন্ট আরিফ আলভি পিটিআই-কে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবেন। গহর আলি খান বলেন, পিটিআই পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তাদের সরকার গঠনের পথে কোনো বাধা সৃষ্টি করা উচিত হবে না। তবে ইমরানের দলের স্বতন্ত্ররা সরকার গঠনের পথে একটি যে অসুবিধার সম্মুখীন তা হচ্ছে, নির্বাচনী আইন অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীরা সংরক্ষিত আসন বরাদ্দ পাওয়ার যোগ্য নয়। পাকিস্তানের পার্লামেন্টে ৭০টি আসন সংরক্ষিত। চূড়ান্ত ফলের পর দলের শক্তিমত্তা অনুযায়ী এই আসনগুলো বরাদ্দ দেওয়া হয়। সে অনুযায়ী, নওয়াজের দল ২০টি আসন পেতে পারে। তবে পিটিআই বলছে, তারা এই সংরক্ষিত আসনের ভাগ পেতে শিগগিরই একটি রাজনৈতিক জোট গঠন করবে এবং এ ব্যাপাারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে জলদিই। গহর বলেছেন, “আমাদের সঙ্গে কারও কোনো বিবাদ নেই। আমরা সামনে এগুতে চাই। আমরা সংবিধান এবং আইনের সঙ্গে সঙ্গতি রেখে এগিয়ে যাব এবং সরকার গড়ব।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তানে চূড়ান্ত ফলাফল ঘোষণায় শীর্ষে স্বতন্ত্ররা, কেন্দ্রে সরকার গড়তে চান ইমরান

আপডেট সময় : ০৯:৫৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪