ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজ সম্পাদক হাবিব বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজ সম্পাদক হাবিব ঈশ্বরদীতে জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ পাবনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হাবিব এর নির্বাচনী ইশতেহার ঘোষণা যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ পাবনা-৪ আসনে জামায়াতের এমপি র্প্রাথীর নির্বাচনী ইশতেহার ঘোষণা দরগা বাজার হাট পুনর্জীবিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : আশরাফ হোসেন আকবর সকাল প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ মাতৃছায়া কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির পাকা ধান মোটরসাইকেলে করে দাঁড়িপাল্লায় তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে – হাবিব

পরিণীতির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ১৭৮ বার পড়া হয়েছে

রাজকীয় বিয়ের আয়োজনে তাক লাগিয়ে দেন পরিণীতি চোপড়া ও তার স্বামী রাঘব চাড্ডা। বিয়ের পর থেকে দারুণ সময় পার করছেন বলিউডের এই অভিনেত্রী। তবে নায়িকা থেকে গায়িকা হওয়ার খবর দিয়েছেন সম্প্রতি। এবার নেটিজেনদের ক্যামেরায় ভেসে এলো মা হওয়ার গুঞ্জন।বলিউডের অন্দরে বিয়ে আর মা হওয়ার খবর আসছে একের পর এক। কিছুদিন আগে দীপিকা পাড়ুকোন দিলেন নতুন অতিথির খবর। এবার সেই গুঞ্জনের তোপের মুখে পরিণীতি। সম্প্রতি নায়িকার এক ভিডিও ভাইরাল হয়েছে। বিমানবন্দরে পাপারাৎজির ক্যামেরা বন্দি হয়েছেন পরিণীতি। এরপর থেকেই শুরু হয়েছে গুঞ্জন। মা হতে যেমন পোশাক পরতে হয় এবং অভিনেত্রীদের পরণে এসময় যেমন পোশাক শোভা পায় ঠিক তেমন লুকেই হাজির হয়েছেন পরিণীতি। তাই দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেছেন নেটিজেনরা। ঢিলেঢালা পোশাকে নায়িকাকে দেখেই জল্পনার শুরু। অনেকেরই ধারণা, ক্যামেরা দেখতে পেয়েই বেবিবাম্প লুকোনোরও চেষ্টা করছেন পরিণীতি। খুব ধুমধাম করে গত বছরের সেপ্টেম্বরে বিয়ে হয় পরিণীতির। বিয়ের পর তিনি জানান, সন্তান দত্তক নেয়ার কথা। প্রকাশ করেন বাচ্চা তার খুবই প্রিয়। মা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেন নায়িকা। তবে এ বিষয়ে তারকা দম্পতির কেউ মুখ খোলেন নি।মুম্বাইয়ের বাড়ি ছেড়ে দিল্লিতে রাঘবের বাড়িতেই পাকাপাকি রয়েছেন এই অভিনেত্রী। সিনেমা থেকে দূরে গিয়ে নতুন সংসার গোছানোর জন্যই আপাতত সময় চান তিনি। তার মাঝেই অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পরিণীতির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন

আপডেট সময় : ০৯:৫৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪