ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরের ৮ ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নাজনীন মুন্নির টকশো বাণিজ্যে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল রাজনৈতিক আশ্রয় না পেয়ে দেশে ফিরলেন নাজনীন মুন্নি কিশোর-কিশোরীদের জন্য কৃত্তিম বুদ্ধিমত্তা : তোমার ডিজিটাল বন্ধু

পদোন্নতি পেয়ে গৃহায়ণ ও গণপূর্তের সচিব হলেন নবীরুল ইসলাম

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ৩৪৪ বার পড়া হয়েছে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তাঁকে পদোন্নতি দিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

৬ই মার্চ-২৪ (বুধবার) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উধ্ধতন নিয়োগ-১ অধিশাখা’র উপসচিব আলমগীর কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নবীরুল ইসলামকে পদোন্নতি দিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়।।

মোঃ নবীরুল ইসলাম বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩ তম ব্যাচের কর্মকর্তা। তিনি দীর্ঘদিন ধরেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন।

নবীরুল ইসলাম গণপূর্তের বিদায়ি সচিব কাজী ওয়াছি উদ্দিনের স্থলাভিষিক্ত হবেন।

গৃহায়ণ ও গণপূর্তের বিদায়ী সচিব কাজী ওয়াছি উদ্দিন এক বছরের চুক্তি শেষে আগামী ৯ মার্চ অবসর উত্তর ছুটিতে ( পিআরএল) যাচ্ছেন। গত বছরের ৯ মার্চ তার নিয়মিত চাকরির বয়স শেষ হয়েছিল। পরে তাকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়, যা আগামী ৯ মার্চ শেষ হচ্ছে। ফলে ১০ মার্চ নতুন সচিব নবীরুল গৃহায়ণে যোগ দেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পদোন্নতি পেয়ে গৃহায়ণ ও গণপূর্তের সচিব হলেন নবীরুল ইসলাম

আপডেট সময় : ০৪:১৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪