পাবনায় র্যাবের অভিযানে গণধর্ষন মামলার ৩ আসামী গ্রেফতার
- আপডেট সময় : ০৮:৫৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ৩১১ বার পড়া হয়েছে
পাবনায় গণধর্ষণ মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে পাবনা র্যাব-১২, সিপিসি-২ সদস্যরা। গত ১৯-০৩-২০২৪ইং (মঙ্গলবার) গোপন সংবাদ ভিত্তিতে কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র্যাবের আভিযানিক দল পাবনা সাঁথিয়া থানাধীন খাইলভরা মোল্লাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার ৩ আসামীকে গ্রেফতার করা করে। গ্রেফতারকৃত আসামীরা হলো সাথিঁয়া থানার চাঁদপুর এলাকার মোঃ নুর ইসলামের ছেলে মোঃ নুহ মোল্লা-(২৮) (১নং আসামী), মোঃ আব্দুর রহমানের ছেলে মোঃ নাসির উদ্দিন-(৩০) (২নং আসামী), এবং একই এলাকার মোঃ নূর আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম(৩২) (৩নং আসামী)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রত্যেক আসামী এই পৈশাচিক ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। জিজ্ঞাসাবাদ শেষে উক্ত আসামীদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়। পাবনার র্যাব-১২, সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
কোম্পানি কমান্ডার আরো জানান, গত ১৯ শে ফ্রেবুয়ারি ২০২৪ খ্রিঃ, সন্ধ্যা আনুমানিক ৬.১৫ ঘটিকায় ধর্ষনের শিকার হয় ২৬ বছর বয়সী এক নারী । সাঁথিয়া থানার বনগ্রাম বাজার হতে নিজ বাড়িতে যাবার উদ্দেশ্যে অটোতে করে রওনা করেন এবং একই থানার চরভদ্রকোলা নামক স্থানে অটো হতে নামেন। সেখান থেকে পায়ে হেঁটে নিজবাড়ীর উদ্দেশ্যে যাবার সময় বটতলা নামক স্থানে আসা মাত্রই রাস্তায় ঐ নারীকে একা পেয়ে পেছন থেকে ১ জন ব্যক্তি মুখ চেপে ধরে অপর ২ জন ব্যক্তি গামছা দিয়ে পা বেঁধে চরভদ্রকোলা গ্রামের ডাঙ্গার চক নামক নির্জন মাঠে জনৈক ইদ্রিস আলী(৫৫), পিতা-মোঃ ইব্রাহিম প্রামাণিকের পটলের জমিতে নিয়ে যায়। অতঃপর মুখে কাপড় গুঁজে দিয়ে পা বাঁধা অবস্থায় চলে পৈশাচিক নির্যাতন। পালাক্রমে দলবদ্ধভাবে সাঁথিয়া থানার চাঁদপুর এলাকার বাসিন্দা আসামী নাসির উদ্দিন (৩০), মোঃ নুহ মোল্লা (২৮) এবং মোঃ সাইফুল ইসলাম (৩২), দলবদ্ধ ভাবে ঐ নারীকে ধর্ষন করে। পৈশাচিক এই ঘটনার এক পর্যায়ে ঐ নারী জ্ঞান হারিয়ে ফেললে নারীকে রক্তাক্ত অবস্থায় সেখানে রেখেই পালিয়ে যায় ধর্ষকেরা। পরবর্তীতে রাত্রী অনুমান ১০.০০ ঘটিকায় ঐ নারী জ্ঞান ফিরলে তিনি নিজের বাড়িতে আসেন এবং স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহন করেন। পরবর্তীতে উক্ত ঘটনায় ঐ নারী নিজে বাদী হয়ে পাবনা জেলার সাঁথিয়া থানায় ২২-০২-২৪ খ্রিঃ তারিখে নারী শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ৩ ধারায় গনধর্ষনের মামলা দায়ের করেন।














