ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরের ৮ ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নাজনীন মুন্নির টকশো বাণিজ্যে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল রাজনৈতিক আশ্রয় না পেয়ে দেশে ফিরলেন নাজনীন মুন্নি কিশোর-কিশোরীদের জন্য কৃত্তিম বুদ্ধিমত্তা : তোমার ডিজিটাল বন্ধু

পাকিস্তানে ৭ ঘুমন্ত শ্রমিককে গুলি করে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ১৫১ বার পড়া হয়েছে

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গোয়াদার শহরের কাছে একটি বাড়িতে ঘুমন্ত সাত শ্রমিককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। জাতিগত প্রতিহিংসার কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে মনে করছে দেশটির পুলিশ। গত বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা মহসিন আলী জানান, বন্দুকধারীরা বন্দর নগরী গোয়াদার থেকে প্রায় ২৫ কিলোমিটার পূর্বে অবস্থিত একটি বাড়িতে ঢুকে ঘুমন্ত শ্রমিকদের ওপর গুলি চালায়। নিহত সাত শ্রমিকের সবাই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। তারা সবাই একটি চুল কাটার সেলুনে কাজ করতেন। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ও চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) বিনিয়োগের অংশ হিসেবে উপকূলীয় শহর গোয়াদারে বেইজিং এর অর্থায়নে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প চালু রয়েছে। তবে, পুলিশ মনে করছে, এই হামলার সঙ্গে তাদের কাজের কোনো সম্পর্ক নেই। যদিও উত্তর আফগান সীমান্তের কাছাকাছি এলাকায় পাকিস্তানি তালেবান দ্বারা সংগঠিত আগের হামলাগুলোতে পশ্চিমা ধাঁচের দাড়ি ছাঁটা ও চুল কাটার ওপর জঙ্গিদের নিষেধাজ্ঞার প্রভাব ছিল বলে ধারণা করা হয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হত্যাকাণ্ডের দায় স্বীকার না করলেও হামলাটির সঙ্গে অস্থিতিশীল বেলুচিস্তান প্রদেশে জাতিগত সংঘাতের আগের হামলাগুলোর মিল রয়েছে। গত এপ্রিল মাসে বেলুচিস্তান লিবারেশন আর্মি নামের একটি গোষ্ঠী মহাসড়কে চলন্ত বাস থেকে কয়েকজন শ্রমিককে অপহরণ করে হত্যার দায় স্বীকার করে। বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ। খনিজ সম্পদে সমৃদ্ধ প্রদেশটিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বেলুচ গেরিলাদের নেতৃত্বে কয়েক দশক ধরে বিদ্রোহ চলছে। চীনা বিনিয়োগের বিরোধিতা করা ‘বিচ্ছিন্নতাবাদীরা’ দীর্ঘদিন ধরে বেলুচিস্তানে উন্নয়ন কর্মকাণ্ডে তাদের প্রাপ্য অধিকার না পাওয়ার অভিযোগ জানিয়ে আসছে।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তানে ৭ ঘুমন্ত শ্রমিককে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৮:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪