ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরের ৮ ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নাজনীন মুন্নির টকশো বাণিজ্যে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল রাজনৈতিক আশ্রয় না পেয়ে দেশে ফিরলেন নাজনীন মুন্নি কিশোর-কিশোরীদের জন্য কৃত্তিম বুদ্ধিমত্তা : তোমার ডিজিটাল বন্ধু

ফের অপু-বুবলীকে নিয়ে যা বললেন শাকিব খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৯:৪২ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ১৬২ বার পড়া হয়েছে

ঈদুল আযহায় মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা। দুই বাংলায় সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছে দর্শকমহলে। দেশ পেরিয়ে বিদেশর মাটিতেও চলছে সিনেমাটি। আর মুক্তির পর থেকে আলোচনায় থাকা সেই সিনেমা এবার মুক্তি পেল ভারতে। গত শুক্রবার কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এ উপলক্ষে আগের দিন গত বৃহস্পতিবার বিকালে কলকাতার সাউথ সিটি মলে অনুষ্ঠিত হয় সিনেমাটির কলকাতা প্রিমিয়ার। আর এই অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও টালিউড তারকা মিমি চক্রবর্তী। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ‘তুফান’ সিনেমার সাফল্য নিয়ে শাকিব খান বলেন, বাংলাদেশে ইতোমধ্যে ঝড় তুলেছে সিনেমাটি। আমি চাই ‘তুফান’ এখানেও ব্যাপক ব্যবসা করুক। কারণ আমি এপার বাংলার ইন্ডাস্ট্রির উন্নতি চাই। এ নায়ক বলেন, এই ইন্ডাস্ট্রিতেও ব্যবসা হোক। এটাও কিন্তু অনেক বড় একটি ইন্ডাস্ট্রি। এটা ইত্তম কুমারের ইন্ডাস্ট্রি। এ ছাড়া সবাইকে বাংলা সিনেমার উন্নতির জন্য সিনেমা দেখার অনুরোধ জানান শাকিব খান। এদিকে সম্প্রতি এ তারকার দুই স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর বাকযুদ্ধ নিয়ে চলছে ব্যাপক চর্চা। ফলে স্বাভাবিকভাবেই কলকাতার ওই সংবাদ সম্মেলনে উঠে আসে বিষয়টি। তার কাছে প্রশ্ন রাখা হয়, আপনাকে ঘিরে অপু-বুবলীর মধ্যে যে বিতর্ক চলছে- এ ব্যাপারে কী বলবেন? অপু বিশ্বাস কি ‘তুফান’ দেখেছেন? প্রশ্নের উত্তরে শাকিব কারও নাম না নিয়ে বলেন, ‘কারা এখনো ছবিটি দেখেছেন, আমি জানি না।’ পরে শাকিবকে অপু-বুবলী বিতর্কেও প্রশ্ন করা হয়। তবে কৌশলে তিনি এ প্রশ্ন এড়িয়ে যান।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফের অপু-বুবলীকে নিয়ে যা বললেন শাকিব খান

আপডেট সময় : ০৭:১৯:৪২ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪