ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন খালেদা জিয়ার স্মরণে আটঘরিয়ায় বিএনপির দোয়া মাহফিল পাবনাতে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ৩হাজার গাছ কাটার অভিযোগ কাঁকড়ার প্রজনন মৌসুমে সুন্দরবনে দুই মাসের নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবায় জেলার সেরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সীমান্তে পৃথক অভিযানে ১০ টি ভারতীয় গরু ও মহিষ জব্দ

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘাতে নিহত ১৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ২৩৮ বার পড়া হয়েছে

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় শিয়া ও সুন্নি উপজাতিদের মধ্যে সংঘাতে দুই শিশু, তিন নারীসহ কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। এই প্রদেশটিতে গত কয়েক মাস ধরে শিয়া ও সুন্নি গোত্রের লোকজনের মধ্যে সশস্ত্র সংঘাত চলে আসছে। খবর এএফপির। কুররাম একসময় আধা স্বায়ত্বশাসিত এলাকা হিসেবে পরিচিত ছিল। এখানে বছরের পর বছর ধরে মুসলিম সম্প্রদায়ের শিয়া ও সুন্নি গোত্র রক্তক্ষয়ী সংঘাতে জড়িত। এসব সংঘাতে ইতোমধ্যে কয়েকশ লোকের প্রাণহানি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কুররাম জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, গত শনিবার আধা সামরিক বাহিনীর সদস্যদের পাহারায় সুন্নিদের একটি বহর চলাচলের সময় তা হামলার শিকার হয়। হামলায় দুই শিশু, তিনজন নারীসহ ১৪ জন নিহত হয় এবং আরও ছয়জন গুরুতর আহত হয় বলে জানান ওই কর্মকর্তা। তিনি আরও জানান, সীমান্ত পুলিশ ঘটনার জবাব দেয় এবং তাদের গুলিতে দুই আক্রমণকারী নিহত হয়। পরে তাদের শিয়া সম্প্রদায়ের লোক হিসেবে শনাক্ত করা হয়। এর আগে গত জুলাই ও সেপ্টেম্বর মাসেও এ ধরনের সংঘাতে বেশ কিছু লোকের প্রাণহানি হয়। পরে স্থানীয় উপজাতিদের জিরগা বা কাউন্সিলের উদ্যোগে অস্ত্রবিরতি হলে সংঘাত থামে। সরকারি কর্মকর্তারা এখন নতুন করে অস্ত্রবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাকিস্তানে জাতিগত ও পারিবারিক সংঘাত একটি সাধারণ ঘটনা। তবে খাইবার পাখতুনখোয়া প্রদেশে উপজাতিগুলো নিজস্ব রীতি-নীতি মেনে চলতে অভ্যস্ত হওয়ায় কখনো কখনো বিরোধ সশস্ত্র সংঘাতে রূপ নেয়। সুন্নি মুসলিম অধ্যুষিত দেশটিতে শিয়ারা বিভিন্নভাবে নিগৃহীত হয় এমন অভিযোগও রয়েছে।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘাতে নিহত ১৬

আপডেট সময় : ০৬:০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪