ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন খালেদা জিয়ার স্মরণে আটঘরিয়ায় বিএনপির দোয়া মাহফিল পাবনাতে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ৩হাজার গাছ কাটার অভিযোগ কাঁকড়ার প্রজনন মৌসুমে সুন্দরবনে দুই মাসের নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবায় জেলার সেরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সীমান্তে পৃথক অভিযানে ১০ টি ভারতীয় গরু ও মহিষ জব্দ

ঝড়-বৃষ্টি আর খরা শেষে ঠাকুরগাঁওয়ে আগাম শীতের বার্তা

মোঃ হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ২৫০ বার পড়া হয়েছে

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে শীতের আগমন। প্রতি বছরই হিমালয়ের নিকটবর্তী এই অঞ্চলে শীত একটু আগেই অনুভূত হয়, কিন্তু এ বছর তা যেন আরও দ্রুত এসেছে। ভোরের আকাশে ঘন কুয়াশার চাদর, দিনের বেলায় উষ্ণ তাপমাত্রা থাকলেও রাত নামলেই হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতের উপস্থিতি।

শহরের পাশাপাশি গ্রামের পথঘাটেও শীতের আমেজ স্পষ্ট। সকালে হাঁটতে বের হওয়া মানুষদের অনেকেই গায়ে চাদর জড়িয়ে বের হচ্ছেন। রাস্তার পাশের গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু এবং মাঠের ফসলের গায়ে শীতের পরশ শীতের আগমনী বার্তা পৌঁছে দিচ্ছে।

ঠাকুরগাঁওয়ের বাসিন্দারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর শীতের আগমন বেশ আগেভাগেই শুরু হয়েছে। অনেকে ইতোমধ্যেই শীতের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে ঠাকুরগাঁওয়ের রাস্তাঘাটেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

ভোরবেলা সড়কপথে কুয়াশার কারণে যানবাহন চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। পরিবহন চালকদের অনেকেই জানান, ভোরের কুয়াশার কারণে তাদের খুব সাবধানে গাড়ি চালাতে হয়।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসক ডা. রকিবুল আলম চয়ন জানান, শীতের শুরুতেই সর্দি-কাশি, গলা ব্যথা ও জ্বরের রোগী বেড়ে যায়। শিশু ও বয়স্কদের প্রতি এই সময়ে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। পর্যাপ্ত গরম কাপড় পরিধান এবং শরীর গরম রাখার ব্যবস্থা রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঝড়-বৃষ্টি আর খরা শেষে ঠাকুরগাঁওয়ে আগাম শীতের বার্তা

আপডেট সময় : ০১:৫৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪