ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন খালেদা জিয়ার স্মরণে আটঘরিয়ায় বিএনপির দোয়া মাহফিল পাবনাতে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ৩হাজার গাছ কাটার অভিযোগ কাঁকড়ার প্রজনন মৌসুমে সুন্দরবনে দুই মাসের নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবায় জেলার সেরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সীমান্তে পৃথক অভিযানে ১০ টি ভারতীয় গরু ও মহিষ জব্দ

ভারতে একের পর এক ফ্লাইটে বোমাতঙ্ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ২৯৫ বার পড়া হয়েছে

প্রায় এক সপ্তাহ ধরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে বোমার হুমকি পাচ্ছে ভারতীয় এয়ারলাইন্সগুলো। গত ৬ দিনে অন্তত ৭০টি উড়োজাহাজে বোমা থাকার হুমকি মিলেছে। গত শনিবার একদিনেই অন্তত ৩০টি ফ্লাইটে বোমার হুমকি পাওয়া যায়। এ অবস্থায় ভারতের এয়ারলাইন্সগুলোর মধ্যে ‘বোমা আতঙ্ক’ ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, লাগাতার বোমার হুমকিতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে। এয়ারলাইন্সগুলোর পাশাপাশি উদ্বিগ্ন ভারতের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ও। গত সোমবার থেকে এখন পর্যন্ত অন্তত ৭০টি উড়োজাহাজ বোমা হুমকির ফোন পেয়েছে। ফলে বেশির ভাগ ফ্লাইটকে করতে হয়েছে জরুরি অবতরণ। যদিও কোনো ফ্লাইটে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। বারবার এমন বার্তায় বিমানসংস্থাগুলোর যেমন লোকসান হচ্ছে তেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। পরিস্থিতি সামাল দিতে শনিবার ভারতের বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে দেশটির এভিয়েশন সেফটি সংস্থা ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস)। বৈঠকে ‘বোমা আতঙ্ক’ মোকাবিলায় এয়ারলাইন্স কোম্পানিগুলোকে এ ধরনের পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা সংক্রান্ত বিধিমালা বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। কৃর্তপক্ষের এই পরামর্শ মানতে গেলে বিপত্তির মুখে পড়তে হতে পারে এয়ারলাইন্সগুলোকে। কারণ উড্ডয়নের আগে বিমানবন্দরগুলোতে যাত্রীদের শরীর ও মালামাল পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করতে গেলে অতিরিক্ত সময় ব্যয় হবে এয়ারলাইন্সগুলোর। এতে এয়ারলাইন্সগুলো আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজে বোমার হুমকিদাতাদের অবস্থান দেশের বাইরে। তদন্তকারীরা জানিয়েছেন, বেশির ভাগ হুমকিদাতার আইপি বা ইন্টারনেট প্রটোকল অনুযায়ী অবস্থান যুক্তরাজ্য, জার্মানি, কানাডা এবং যুক্তরাষ্ট্র। এ ছাড়া হুমকিদাতারা নিজেদের অবস্থান সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করছেন।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে একের পর এক ফ্লাইটে বোমাতঙ্ক

আপডেট সময় : ০৯:০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪