সংবাদ শিরোনাম ::
সর্বনিন্ম তাপমাত্রায় কাপছে ঈশ্বরদী
তুহিন হোসেন
- আপডেট সময় : ০৬:২১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ২৯৩ বার পড়া হয়েছে
মৌসুমের সর্বনিন্ম তাপমাত্রায় কাপছে দেশের উত্তরের জনপদ ঈশ্বরদী। আজ শনিবার (৭ ডিসেম্বর) পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রী সেলসিয়াস। যা এ বছরের সর্বনিন্ম তাপমাত্রা হিসেবে রেকর্ড গড়েছে।
গত কয়েকদিন ধরেই আশপাশের অন্যান্য উপজেলার চেয়ে ঈশ্বরদীর তাপমাত্রা অপেক্ষাকৃত কম রেকর্ড করা হচ্ছে। ফলশ্রুতিতে সন্ধ্যা নামার আগেই শীত জেকে বসছে এ জনপদে। রাতে কনকনে শীতের পাশাপাশি ঘন কুয়াশার উপস্থিতিও লক্ষকরা যাচ্ছে। সকালে সূর্যের দেখা মিলছে অপেক্ষাকৃত দেরিতে। যার ফলে দূর্ঘটনা এড়াতে আঞ্চলিক এবং মহাসড়ক গুলোতে হেড লাইট জালিয়ে চলছে দুরপাল্লার গাড়ী।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষক মো: নাজমুল ইসলাম জানান, আজ সকাল ৬ টায় ঈশ্বরদীতে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রী সেলসিয়াস। যাকিনা এ মৌসুমের সর্বনিন্ম তাপমাত্রা এ অঞ্চলের।












