ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন খালেদা জিয়ার স্মরণে আটঘরিয়ায় বিএনপির দোয়া মাহফিল পাবনাতে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ৩হাজার গাছ কাটার অভিযোগ কাঁকড়ার প্রজনন মৌসুমে সুন্দরবনে দুই মাসের নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবায় জেলার সেরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সীমান্তে পৃথক অভিযানে ১০ টি ভারতীয় গরু ও মহিষ জব্দ

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস

রায়হান ইসলাম রনি :
  • আপডেট সময় : ১২:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সোমবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচি ও আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে রুয়েটের প্রশাসনিক ভবন ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকালে রুয়েট প্রশাসনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড.এস.এম. আব্দুর রাজ্জাক। প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিভিন্ন হলসমূহ ও ক্লাবগুলোতে পৃথক পৃথক ভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এছাড়াও ক্যাম্পাসে অবস্থিত শহীদ ছাত্রদের কবর জিয়ারত ও ভাষা আন্দোলনসহ স্বাধীনতাযুদ্ধে এবং ২০২৪ সালের জুলাই আগস্টে শাহাদাৎ বরণকারী সকল ছাত্রদের রুহের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয় ।এরপর শারীরিক শিক্ষা কেন্দ্রে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে মেয়েদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় ।

দুপুরে শারীরিক শিক্ষা কেন্দ্রে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক । অনুষ্ঠানে ছাত্রকল্যাণের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মো. ওয়াহেদুল ইসলামে সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. এমদাদুল হক, পরিচালক(পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মো. এস, এম, রাসেল,সহ প্রমুখ ব্যক্তিবর্গ।আলোচনা সভা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এরপর বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান বিজয় দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচি সমূহে বিভিন্ন অনুষদের ডীন, পরিচালক, বিভাগীয় প্রধান,দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসনিক ভবন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনসমূহে আলোকসজ্জা করা হয় এবং হল সমূহে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস

আপডেট সময় : ১২:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪