ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন খালেদা জিয়ার স্মরণে আটঘরিয়ায় বিএনপির দোয়া মাহফিল পাবনাতে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ৩হাজার গাছ কাটার অভিযোগ কাঁকড়ার প্রজনন মৌসুমে সুন্দরবনে দুই মাসের নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবায় জেলার সেরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সীমান্তে পৃথক অভিযানে ১০ টি ভারতীয় গরু ও মহিষ জব্দ

পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ১২:০০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এবিএম শরীফ উদ্দিনকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম শহিদুল ইসলাম টুটুল (৪৩)। বাড়ি নগরীর ছোটবনগ্রাম হাউজিং কোয়ার্টারে।

বুধবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম টুটুল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নগর ডিবির হেফাজতে ছিলেন।

তাকে গ্রেপ্তারের আগেই শুধু মোবাইল নম্বর উল্লেখ করে বুধবার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা করেন রাসিকের সিইও ড. এবিএম শরীফ উদ্দিন।

এজাহারে তিনি বলেছেন, ‘গত সোমবার (১৬ ডিসেম্বর) ওই ব্যক্তি তাকে ফোন করে একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী পরিচয় দেন। এরপর তিনি পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।’

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ফোন করা ব্যক্তি ড. শরীফ উদ্দিনকে বলেন- রাতেই টাকা দিতে হবে। কোন রকম চালাকি করলে তার বাড়ি-গাড়ি সব জ্বালিয়ে দেওয়া হবে। ড. শরীফ উদ্দিনের অবস্থান এবং চলাফেরা সব সময় নজরদারি করা হচ্ছে।

এত টাকা কারও কাছে নগদ থাকে না জানালে ফোন করা ওই ব্যক্তি বলেন, কিছু কম দিলেও হবে। টাকা যেন বাড়ির দারোয়ানের কাছে রাখা হয়। রাতে তার লোক গিয়ে নগদ টাকা নিয়ে আসবে।

বিষয়টি নিয়ে কথা বলতে রাসিকের সিইও শরীফ উদ্দিনকে ফোন করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। ডিবি পুলিশ জানিয়েছে, চন্দ্রিমা থানায় মামলা দায়েরের পরই তথ্য-প্রযুক্তির সাহায্যে শহিদুল ইসলাম টুটুলকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। শহিদুল পেশায় গাড়িচালক। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছে কি না তা ডিবি পুলিশ নিশ্চিত হতে পারেনি। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবারই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানিয়েছে ডিবি পুলিশ।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, মামলা দায়েরের পরই ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে পাঠানো হয়েছে। আসামিকেও গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ
রাজশাহী প্রতিনিধি :রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এবিএম শরীফ উদ্দিনকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম শহিদুল ইসলাম টুটুল (৪৩)। বাড়ি নগরীর ছোটবনগ্রাম হাউজিং কোয়ার্টারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ

আপডেট সময় : ১২:০০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪