ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন খালেদা জিয়ার স্মরণে আটঘরিয়ায় বিএনপির দোয়া মাহফিল পাবনাতে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ৩হাজার গাছ কাটার অভিযোগ কাঁকড়ার প্রজনন মৌসুমে সুন্দরবনে দুই মাসের নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবায় জেলার সেরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সীমান্তে পৃথক অভিযানে ১০ টি ভারতীয় গরু ও মহিষ জব্দ

কুড়িগ্রাম জেলা বিএনপির ০৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠিত

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ১১:৫১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ১৩৯ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কুড়িগ্রাম জেলা শাখার ০৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান (মোস্তফা) ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। এবং কমিটির বাকি দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন, ১নং যুগ্ম আহবায়ক: শফিকুল ইসলাম বেবু, ২নং যুগ্ম আহবায়ক: হাসিবুর রহমান হাসিব ও সদস্য: তাসভীর উল ইসলাম।

নবনির্বাচিত আহবায়ক মোস্তাফিজুর রহমান (মোস্তফা)
কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই সিদ্ধান্ত কুড়িগ্রাম জেলা বিএনপি’র কার্যক্রমকে গতিশীল করবে।” এবং এই কমিটি দলের ঐক্য পুনর্গঠনে ও তৃণমূল পর্যায়ে বিএনপি’র কার্যক্রম আরও শক্তিশালী করতে দৃঢ়ভাবে কাজ করবে।”

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা আরও জানান, তারা দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। কুড়িগ্রামের প্রতিটি ইউনিটে দলের কার্যক্রম আরও জোরদার করার জন্য দ্রুত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। পাশাপাশি জনগণের মধ্যে বিএনপি’র প্রতি সমর্থন ও আস্থা বাড়াবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুড়িগ্রাম জেলা বিএনপির ০৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠিত

আপডেট সময় : ১১:৫১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪