ঈশ্বরদীতে ব্র্যাক`র খেলার জগৎ প্রদর্শনী ও মিলন মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৩৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ১৫১ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে অ্যাডভোকেসি ফর প্লে আর্লি লার্নিং অ্যান্ড সোশিও-ইমোশনাল ডেভেলোপমেন্ট ইন বাংলাদেশ-এর আয়োজনে খেলার জগৎ প্রদর্শনী, মিলন মেলা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (পাবনা) মো. শরীফ হোসেন। দিন ব্যাপী আলোচনা, প্রদর্শনী, র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খেলার জগৎ কর্মসূচীর অনুষ্ঠান ও কার্যক্রম পরিচালনা করেন কর্মসূচি সংগঠক মো. এনামুল হক ও মো. আবু সাঈদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ফারহানা হক, সহকারি শিক্ষা অফিসার মো. আসলাম হোসাইন, বীর মুক্তিযোদ্ধা সুজাউদ্দৌলা, ব্র্যাক শিক্ষা কর্মসূচির (খেলার জগৎ) পাবনা জেলা ব্যবস্থাপক আদ্যনাথ বিশ্বাস প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সহসভাপতি তুহিন হোসেন ও সহসাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং প্যারা কাউন্সিলর কাকলী, ফাতেমা, বেলীসহ অনেকেই। অনুষ্ঠানে দাশুড়িয়া, পাবনা সদর ও ঈশ্বরদীর বিভিন্ন খেলার জগত থেকে শতাধিক শিশু, অভিভাবক ও ভলেন্টিয়ারগণ অংশগ্রহণ করেন।












